,

১০ কোটি ‘লাইক’ নিয়ে গিনেজ বুকে শাকিরা

sakiraঅনলাইন ডেস্ক : ব্রাজিল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে রিওডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন শাকিরাদুনিয়াটাকে এক সঙ্গে মাতানো অবশ্য নতুন কিছু নয় কলম্বিয়ান পপ তারকা শাকিরার জন্য। তার সুরে খেলার মাঠ কিংবা টিভি সেটের সামনে বসে থাকা দর্শক যেন ভেসে যান অনায়াসে।সেই শাকিরা এবার ভার্চুয়াল জগতটাকে মাতিয়ে দিলেন। গড়লেন রেকর্ড। হলেন ইতিহাসের বড় এক অংশ। স্বীকৃতিও মিলল গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের।
বিবিসি জানিয়েছে, ফেসবুকে কোনো ছবির জন্য 'লাইক' পাওয়া ব্যক্তিদের শীর্ষে অবস্থান করছেন শাকিরা। সোশাল মিডিয়া ফেসবুকে একটি ছবি পোস্ট করে ১০ কোটি লাইক পেয়ে রেকর্ড গড়েছেন তিনি।মাত্র কয়েকদিন আগের কথা। ব্রাজিল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে রিওডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন শাকিরা। ওই দিনই স্টেডিয়ামে দাঁড়ানো একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।
ছবিটি দেওয়া মাত্রই যেন হুমড়ি খেয়ে পড়েন তার ভক্তকূল। ঝড়ের বেগে বাড়তে থাকে 'লাইক' সংখ্যা। ওই দিনই এতে লাইক পড়ে ৪৫ লাখ। এর আগে এত স্বল্প সময়ে এত বেশি লাইক কোনো ছবিতে পড়তে দেখা যায়নি।
 
শাকিরার এ 'অর্জন' কে শুক্রবার স্বীকৃতি দিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। পপ তারকা রিহানা ও ইমিনেমকে ছাড়িয়ে শাকিরাই এখন ভার্চুয়াল জগতে লাইকের দিক দিয়ে সর্বোচ্চ রেকর্ডধারী।
 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে