,

এবার সাত চরিত্রে মোশাররফ

mosharof_bg_551498574এর আগে মোশাররফ করিমের একটি খণ্ড নাটকে সর্বোচ্চ দুটি বা তিনটি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ছিল। কিন্তু এবার সেই সংখ্যাকে ছাপিয়ে গেছেন তিনি। 'সাধারণ গণিত' শিরোনামের নাটকে তাকে সাত চরিত্রে দেখা যাবে।

চরিত্রগুলোর মধ্যে রয়েছে সিএনজি ড্রাইভার, অফিসের বস, বাবা, দেকানদার, প্রেমিক ইত্যাদি। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করছেন হাসান মোরশেদ।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, "একটি খণ্ড নাটকে সাত চরিত্রে একজন অভিনেতা আগে কখনো অভিনয় করেছেন কিনা, আমার জানা নেই। তবে সব মিলিয়ে নাটকটির গল্পটি বেশ চমৎকার। এর আগেও পলাশ মাহবুব-হাসান মোরশেদ জুটির যে কয়েকটি নাটকে অভিনয় করেছি; সবগুলোই আলোচিত হয়েছে। আশা করি, এবারের নাটকটিও দর্শকদের মুগ্ধ করবে।"

এ প্রসঙ্গে নাট্যকার পলাশ মাহবুব বলেন, "আমি সব সময়ই ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করার চেষ্টা করি। আশা করি, সাধারণ গণিত নাটকটির গল্পেও দর্শকরা নতুনত্ব পাবেন।" নাটকটি আসন্ন ঈদে আরটিভিতে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত