,

লেবুর ৫ টি দারুণ ব্যতিক্রমী ব্যবহার, যা আপনি কল্পনাও করেননি

lemonখাবার প্লেটে গরম ভাত বা খিচুড়ির পাশে এক টুকরো লেবু থাকলে খাওয়ার রুচিটাই বেড়ে যায় হাজারগুণে। ভীষণ পুষ্টিকর লেবু যেমন স্বাস্থ্যের জন্যে ভালো, তেমনি রুপচর্চায়ও এর জুড়ি নেই। কিন্তু আপনি কি জানেন এই লেবুকে আপনি ব্যবহার করতে পারেন আপনার দৈনন্দিন জীবনের অদ্ভুত কিছু সমস্যা সমাধানে?
জেনে নিন লেবুর ৫ টি ভীষণ কার্যকরী ব্যবহার!

১) মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কারঃ

মাঝে মাঝে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরের গায়ে নানা ধরনের খাবারের কণা, তৈলাক্ত পদার্থ, মশলা ছিটকে আটকে থাকে। কিছুটা লেবুর খোসা নিন এবং একটি বাটিতে পানির সাথে মিশিয়ে ওভেনের ভেতরে রাখুন। এবার উচ্চ তাপমাত্রায় ওভেনটি ৫-৬ মিনিট চালিয়ে রাখুন যাতে ওভেনের ভেতরটা বাস্পে পরিপূর্ণ হয়ে যায়। এই বাস্প ওভেনের ভেতরের দেয়ালে লেগে থাকা চিটিচিটে খাবারের কণা, ময়লাগুলোকে নরম করে ফেলবে। আর এর পরেই একটি নরম তোয়ালে বা কাপড়ের টুকরো দিয়ে ওভেনের ভেতরতা সহজেই মুছে পরিষ্কার করে ফেলতে পারবেন আপনি।

২)চিনির জমাট বাঁধা রুখতেঃ

বেশিদিন চিনি রেখে দিলে ঝরঝরে চিনিগুলো কেমন যেন জমাট বেঁধে যায় খেয়াল করেছেন নিশ্চয়ই! তখন নানা প্রয়োজনে এই চিনি ব্যবহার করাটাও বেশ ঝামেলার। অথচ এ থেকে বাঁচতে আছে দারুন সমাধান। লেবুর কয়েকটি খোসা রেখে দিন চিনির পাত্রের ভেতরে। চিনি আর জমাট বাধবেই না।

৩)চুলা বা টেবিলের তেল চিটচিটে দাগ পরিষ্কারেঃ

ওনেক সময় চুলা বা খাবার টেবিলে তেল চিটচিটে দাগ পড়ে যায়। এগুলো একটু পুরোনো হলেই আর উঠতে চায় না আর কেমন যেন নোংরা দেখায়। একটি লেবু নিন, অর্ধেক কাটুন। এবার লেবুতে ভালো করে লবন মাখিয়ে নিন। খুব ভালোভাবে তেল চিটচিটে জায়গাটাতে ঘষূন। তারপর পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে নিন। ব্যস, হয়ে গেল আপনার সমস্যার সমাধান!

৪)কাপড় থেকে হলুদের দাগ তুলতেঃ

খাওয়া বা রান্নার সময় কাপড়ে হলুদের দাগ লাগলে কিছুতেই যেন উঠতে চায় না। সাবান দিয়ে বার বার ধুয়েও তেমন লাভ হয় না। এক কাজ করুন। হলুদের দাগের উপর লবন আর লেবুর রস ভালোভাবে মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন ডিটারজেন্ট দিয়ে। দাগ উঠে যাবেই!

৫)চপিং বোর্ড পরিষ্কারেঃ

চপিং বোর্ডে প্রতিনিয়ত নানা তরকারী, ফল, পেঁয়াজ, রসুন কাটার ফলে সেগুলোতে সহজেই দাগ পড়ে যায়। সহজে এসব দাগ উঠতেও চায় না। একটি লেবুর খোসা নিয়ে লবন মাখিয়ে ভালো করে পুরো চপিং বোর্ড ঘষুন। তারপর ধুয়ে নিন।

৬)কিচেনের সিঙ্ক পরিষ্কারেঃ

স্টিলের সিঙ্ক, সে যত ভালো স্টেইনলেস স্টিলেরই হোক না কেন, জং না ধরলেও প্রতিনিয়ত সেখানে পানি ও অন্যান্য খাদ্যকণা পড়ার কারণে সাদা সাদা দাগ পড়ে যায় যা সহজে তোলা সম্ভব হয় না। এক্ষেত্রে সেসব দাগগুলোয় লেবুর রস ছড়িয়ে দিন। একটু পর ঘষে ধুয়ে ফেলুন আর পেয়ে যান ঝকঝকে রান্নাঘর।

লেবুর গুণের কথা বলে শেষ করা যাবে না। ফ্রিজের কোনে পড়ে থাকা এক টুকরো লেবুই হয়ে পারে আপনার দীর্ঘদিনের কোন সমস্যার সমাধান। ভালো থাকুন!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ