,

সরাইলের সড়কগুলোর বেহালদশা।

road sarialসরাইল উপজেলা সদরের একমাত্র সড়ক হচ্ছে সরাইল- অরুয়াইল সড়ক। হাসপাতালের মোড় থেকে সরাইল প্রাতঃবাজার পর্যন্ত সড়কটির বেহালদশা। পাঠানপাড়া মোড় থেকে থানার সামনে দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক অন্নদা স্কুলের মোড়ে এসে মিলিত হয়েছে প্রধান সড়কের সঙ্গে। ভাল নেই ওই সড়কের স্বাস্থ্যও। বড় বড় খানাখন্দে ভেঙে ফেটে চৌচির হয়ে আছে সড়কটি। ভাল ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনে সৃষ্টি হয় বড় ধরনের সমস্যা। বৃষ্টি হলেই অন্নদা স্কুলের মোড়কে মনে হয় পুকুর। শহীদ মিনারটি হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায়। সড়কের পাশের দোকানগুলোতে পানি প্রবেশ করে। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব খান বলেন, আমার বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী যারপরনাই কষ্টে এ সড়ক দিয়ে নিয়মিত চলাচল করে। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহমান সড়কটির বেহালদশার কথা স্বীকার করে বলেন, সরাইল-অরুয়াইল সড়কের অংশ এটি। সড়কের কালিশিমুল এলাকায় সংস্কার কাজ চলছে। এখানেও দ্রুতই সংস্কার কাজ শুরু হবে। সদরের অন্য সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আমরা পরিকল্পনা করছি। যে কোন উপায়ে আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করব।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি