,

সেমিফাইনালে ব্রাজিল-জার্মানি ও আর্জেন্টিনার-নেদাল্যান্ডস

Br Gerচূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালের লাইন আপ। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও জার্মানি। পর দিন দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদার‌ল্যান্ডস।

কাকতালীয়ভাবে আট গ্রুপের শীর্ষ দলগুলো কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে। এর আগে আফ্রিকা মহাদেশ থেকে এক সাথে কখনো কোয়ার্টারে ওঠেনি দুই দল, এবার তা কোরে দেখিয়েছে আলজেরিয়া ও নাইজেরিয়া। শেষ আটের লড়াইয়ে সাউথ আমেরিকা ও ইউরোপ থেকে এসেছে বারোটি দল, এর মধ্যে আটাশ বছর পর কোয়ার্টারে উঠেছে বেলজিয়াম। তবে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠে সবাই অবাক করেছে সারপ্রাইজ প্যাকেজ কোস্টা রিকা।

প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে জার্মানি। এ নিয়ে তেরোবার এবং টানা চারবার শেষ চারে খেলার রেকর্ড গড়ে ইউরোপের পাওয়ার হাউস।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-১ গোলে হারায় ব্রাজিল। সেলেসাওদের সেমির টিকিট নিশ্চিত করেন দুই ডিফেন্ডার অধিনায়ক থিয়াগো সিলভা ও দাভিদ লুইস। এ জয়ের মাঝেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য দুঃসংবাদ বাকি ম্যাচগুলোতে নেইমারকে পাচ্ছে না স্কলারি এন্ড কোং। প্রথম সেমিফাইনালে মঙ্গলবার রাত দুইটায় জার্মানির মুখোমুখি হবে ব্রাজ।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে গঞ্জালো ইগুয়েনের একমাত্র গোলে বেলজিয়ামকে হারিয়ে ২৪ বছর পর সেমিফাইনাল উঠে আর্জেন্টিনা।

চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে কোস্টা রিকাকে টাইব্রেকে হারিয়ে শেষ দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে রাত দুইটায় আর্জেন্টিনা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর