,

বিশ্ব একাদশে খেলছেন তামিম

world 11নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে ক্রিকেটের তীর্থভূমি লর্ডস। ২০০ বছর পূর্ণ হয়েছে গত ২২ জুন। আর এ উপলক্ষ্যে ৫ জুলাই মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) একটি প্রীতি ম্যাচ খেলবে অবশিষ্ট বিশ্ব একাদশের সঙ্গে।প্রদর্শনী ম্যাচটিতে অংশগ্রহন করছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।

ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায়।অবশিষ্ট বিশ্ব একাদশের অধিনায়ক শেন ওয়ার্নের নেতৃত্বে খেলবেন তামিম। তামিম ছাড়াও দলে আছেন এক সময়ের বিশ্ব কাঁপানো আরো কিছু ক্রিকেট তারকা। শেবাগ, পিটারসেন, আফ্রিদি, গিলক্রিষ্ট এবং যুবরাজ সিংয়ের মতো বিশ্বখ্যাত ক্রিকেটাররাও।

অন্যদিকে, এমসিসি একাদশের হয়ে মাঠ মাতাবেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ব্রেট লি ও সাঈদ আজমলের মতো ক্রিকেটাররা। এ দলটির নেতৃত্বে আছেন শচীন টেন্ডুলকার নিজে।

আর এই ম্যাচে একমাত্র বাংলাদেশি হয়ে অংশ নিচ্ছেন তামিম ইকবাল খান।২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই লর্ডসেই ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন মারকুটে এ বাঁহাতি ওপেনার।এদিকে তামিম ইকবাল জানিয়েছেন বিশ্ব একাদশে সুযোগ পাওয়াটা বিরাট সম্মানের।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন