,

আখাউড়ায় সিএনজি চালিত অটোরিক্সা পরিবহন শ্রমিকের মধ্যে সংঘর্ষে

Selaurব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি গঠনের জের ধরে দু’দল পরিবহন শ্রমিকের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে উপজেলার মোগড়া এলাকায়।
এলাকাবাসী জানায়,সম্প্রতি মোগড়া সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ডের শ্রমিকদের নতুন কমিটি গঠন হয়। জেলা থেকে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি গঠনের বিষয়টি মেনে নিতে পারেন নি আগের কমিটির লোকজন। এ নিয়ে দু’দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
গতকাল শুক্রবার সকালে দু’দলের শ্রমিকরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে অটোরিক্সা স্ট্যান্ড শ্রমিক কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন জানান, আগের কমিটি শ্রমিক কল্যাণ ফান্ডে কোনো টাকা জমা দেয়নি। এ অবস্থায় জেলা থেকে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু পুরাতন কমিটির লোকজন এতে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।
আহতদের মধ্যে নাজির হোসেন, ইয়াছিন মিয়া ও আলী হোসেনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাম্মাদ হোসেন বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ