,

অতিরিক্ত দামে সৌদি ভিসা, ব্যবস্থা নিচ্ছে বায়রা

ksa visaসরকার অভিবাসন ব্যয় কমাতে চাইলেও উল্টো পথে হাঁটছে বেশ কিছু রিক্রুটিং এজেন্সি। তাদের বিরুদ্ধে উচ্চদামে ভিসা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খবর উঠেছে, সাত লাখ পর্যন্ত টাকায়ও বিক্রি হচ্ছে সৌদি ভিসা। নিজের সদস্যদের এমন আচরণে ক্ষুব্ধ খোদ জনশক্তি রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বায়রা (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি)। 

প্রতিষ্ঠানটি সরকারের কাছে এসব সদস্যদের বিরুদ্ধে অভিযোগও করেছে। এই প্রথম বায়রা তার সদস্যদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরবের সেদের গ্রুপ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি থেকে এক হাজার ৩শ’ ২২টি ভিসা বের হয়েছে। বাংলাদেশের রাব্বি ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি ৪০০টি এবং অ্যাসুরেন্স সার্ভিসেস কোম্পানি রিক্রুটিং এজেন্সি ৬০০টি ভিসা অতিরিক্ত মূল্যে কিনে নিয়েছে। 

বাকিগুলোও কেনার চেষ্টা করছে। ইতোমধ্যে এসব রিক্রুটিং এজেন্সি বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে ভিসাগুলো ছয় লাখ টাকা করে বিক্রি করে দিয়েছে। এমনকি শ্রমিকদের মেডিকেল চেকআপও হয়ে গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, সম্প্রতি বায়রা সভাপতি মোহাম্মদ আবুল বাসার উচ্চমূল্যে সৌদি ভিসা বিক্রয়কারী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। 

তিনি লিখেছেন, মন্ত্রণালয়ের নির্দেশনার সঙ্গে একমত হয়ে বায়রা অভিবাসন ব্যয় কমানোর বিষয়কে গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সরকারের চেষ্টা এবং বায়রার উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু এজেন্সি অধিক মুনাফার আশায় সৌদি আরবের ভিসা বিক্রি করছে ৬-৭ লাখ টাকায়। ফলে অতিরিক্ত খরচে বিদেশে গিয়ে শ্রমিকরা সময়মতো বিনিয়োগ করা টাকা তুলতে পারছে না। কারণ তাদের ভিসার মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া। এরপর তারা অবৈধ হয়ে যাচ্ছেন।

এ বিষয়ে বায়রা সভাপতি আবুল বাসার বাংলানিউজকে বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপালের তুলনায় আমাদের দেশের অভিবাসন ব্যয় অনেক বেশি। সরকার সে ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে। বায়রাও সরকারের সঙ্গে একমত। সে লক্ষ্যেই আমরা অসাধু এজেন্সিগুলোর বিরুদ্ধে সোচ্চার। তারা বেশি মূল্যে ভিসা কিনে এনে শ্রমিকদের ঠকাচ্ছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানিয়েছি।তিনি বলেন, তাদেরকে বায়রা থেকে বহিষ্কার না করা হলেও সতর্ক করেছি।

আমরা চাই সবাই সৎভাবে ব্যবসা করুক।এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ জানায়, দুটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অতিমূল্যে ভিসা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তাও আবার বায়রার পক্ষ থেকে। সাধারণত এমনটি হয় না। অভিযোগ আমলে নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্ত করা হবে। দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। এমনকি তাদের নিবন্ধনও বাতিল হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ