,

জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার র‌্যালী

bb rallyজাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৪ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “জন্ম একবার, নিবন্ধনও একবার”। বৃহস্পতিবার সকালে পৌর ভবন থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক টিএ রোড প্রদক্ষিণ শেষে পূনরায় পৌর ভবনে এসে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শাহ মোঃ নাসিম মিয়া। র‌্যালীতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মহিলা কাউন্সিলর রাহেলা ইসলাম, নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার, পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, কর নির্ধারক এসএম আলম, স্যানিটারী ইন্সপেক্টর এ.কে.এম. রেজাউল করিম, স্বাস্থ্য সহকারি মোঃ আবু সাঈদ প্রমুখ। উলেক্ষ্য জন্ম সনদ শিশুর জন্মগত অধিকার। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হয়। এই সনদ ভবিষ্যতে শিশুর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ভোটার তালিকা, জাতীয় পরিচয় পত্র, চাকুরিতে নিয়োগ, পাসপোর্ট ও বিবাহ বন্ধনে প্রয়োজন হয়। শিশুর জন্মের দুই বছরের মধ্যে বিনা ফিতে জন্ম নিবন্ধন করা যায়। জন্ম সনদ গ্রহনের পর তারিখ সংশোধন করা যায় না। জন্ম সনদে মিথ্যা তথ্য দিলে জেল ও জরিমানার বিধান রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ