,

কালেক্টরেট সহকারি সমিতির বিক্ষোভ, সমাবেশ ও কর্মবিরতি।

b Collector Foramব্রাহ্মণবাড়িয়ায় কালেক্টরেট সহকারি সমিতির বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতির কারনে কার্যত অচল হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। বেতন স্কেলের সমন্বয় ও পদবি পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির ডাকে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় ওই কর্মসুচির পালিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কর্মচারীরা অফিসে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর দেয়ার পর দাপ্তারিক কাজ করা থেকে বিরত থাকেন। গতকাল বুধবার দিনব্যাপী কর্মবিরতির ফলে প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দেয়। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন। জেলা প্রশাসন দফতরের কর্মচারীরা কালেক্টরেট ভবন চত্বরে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ট্রেজারার পল্লব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সহ সাধারণ সম্পাদক অরবিন্দ কর, খুকুমনি দেবী, তাহমিনা বেগম, মোঃ মিজানুর রহমান, আব্দুল মোতালেব প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ