,

বিয়ের আগে নিজের মধ্যে কিছু পরিবর্তন

loverঅনেকেই নিজের জীবনে জড়িয়ে কখনোই নিজেকে সম্পূর্ণ করতে পারবেন না। তাই অন্যকে নিজের সাথে জড়ানোর আগে নিজেকে প্রশ্ন করে নিন, জেনে নিন আপনি নিজে স্বয়ংসম্পূর্ণ কিনা।

নিজের মূল্য

নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা মানে হলো আপনি অন্য আরেকজনকেও নিজের মতোই ভাববেন। এবং নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার কারণে যে মানুষটির সাথে জড়াবেন তার অপর বেশি নির্ভরশীল থাকবেন না। এতে করে সম্পর্কে আশা থাকবে অনেক কম এবং আশা ভঙ্গের কষ্টও কম হবে।

সময় দেয়ার মনমানসিকতা

আপনি আপনার সঙ্গীকে চাইলেই সময় দিতে পারছেন না তাহলে আপনাদের মধ্যকার সম্পর্ক গভির হওয়ার সুযোগই পাবে না। সময় অনেক বড় একটি ব্যাপার। আপনার সঙ্গী অবশ্যই আপনার কাছ থেকে সময় আশা করবেন।

নিজের একটি বন্ধুমহল

ভালো বন্ধু আপনার জীবনের সিদ্ধান্তে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আপনার ভালো বন্ধুটি আপনার অনেক ভুল ধরিয়ে দিতে পারবেন যা অন্য কারো পক্ষে সম্ভব হয় না।

আর্থিক সচ্ছলতা

বিয়ের পূর্বে নিজের আর্থিক সচ্ছলতার দিকটিও বেশ ভালো করে খতিয়ে দেখা উচিত। কারণ বিয়ের পড়ে আপনার জীবনে আরও অনেক নতুন মানুষ যোগ হবেন যাদের প্রতি আপনার অনেক দায় দায়িত্ব থাকবে। সেই সকল দায় দায়িত্ব এবং চাওয়া পাওয়া পূরণের জন্য যে আর্থিক সচ্ছলতার প্রয়োজন তা বিয়ের পূর্বে বিবেচনায় আনা উচিত।

পূর্বের সম্পর্ক ভুলে যাওয়া

মানুষের অতীত থাকতেই পারে। কিন্তু নিজে সৎ থেকে নিজের পূর্ববর্তি সকল ভুলগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ।

নিজের ওপর নিয়ন্ত্রণ

রেগে গেলে কিংবা আবেগি হয়ে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। এই মনমানসিকতা যদি না থাকে তবে সম্পর্কে যাবেন না।

সমঝোতার মনোভাব

বিয়ের সম্পর্ক পুরোটাই দুপক্ষের সমঝোতার মাধ্যমে এগিয়ে যায় গভীর হয়। এক পক্ষের ছাড় এবং সমঝোতায় কখনোই সুখি জীবন যাপন সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ