,

রোজা শুরু সোমবার

ramadannnnআজ বাংলাদেশের কোথাও ১৪৩৫ সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে চলতি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে। প্রথম রমজান শুরু হবে সোমবার। আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের  ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আগামীকাল দিনগত রাতে তারাবি নামাজ আদায় ও সেহরি খেয়ে বাংলাদেশের মানুষ রোজা রাখবেন সোমবার। সেই হিসাবে আগামী ২৫ জুলাই হবে শবে কদরের রাত।

আজ সন্ধ্যা সোয়া সাতটায় বসে চাঁদ দেখা কমিটির সভা। রাত আটটা পর্যন্ত দেশের কোথাও থেকে চাঁদ দেখার কোনো সংবাদ পায়নি কমিটি।

সভা শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের বলেন, আজ শনিবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শাবান মাস রবিবার পূর্ণ হবে। সোমবার শুরু হবে পবিত্র রমজান।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রবিবার শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ