,

অন্ধ্র প্রদেশে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণ: নিহত ১৬

ind fireভারতের অন্ধ্র প্রদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড বা জিএআইএল-এর একটি গ্যাস পাইপ লাইনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এ পর্যন্ত অন্তত ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অন্ধ্র প্রদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এন. চিন্না রাজাপ্পা। 

শুক্রবার  খুব ভোরে পূর্ব গোদাবারি জেলার একটি শোধনাগারের কাছে বিস্ফোরণটি ঘটে। এতে অনেকে আহত হয়েছে এবং বহু ঘরবাড়ি পুড়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অনেকের  অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।

দমকল বাহিনী এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং এ ঘটনার পর শোধনাগারে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

 এদিকে, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিস্ফোরণের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় অধিবাসীরা শোধনাগারে হামলা করেছে। তারা শোধনাগারে ঢুকে ভাঙচুর করেছে ও ইট-পাটকেল ছুঁড়েছে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন জিএআইএল-এর চেয়ারম্যান বি.সি. ত্রিপাটি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক ত্রাণ দেয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য তেলমন্ত্রীসহ অন্যান্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চলতি মাসের গোড়ার দিকে ছত্তিশগড় রাজ্যে রাষ্ট্রীয় ইস্পাত কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে অন্তত ছয় ব্যক্তি  নিহত হয়েছিল। – আইআরআইবি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ