,

প্রথম রাউন্ড শেষ আর্জেন্টিনা ৯ : ব্রাজিল ৭

Arg Braব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হওয়ার পথে। এরই মাঝে অর্জেন্টিনা এবং ব্রাজিল দুদলই তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। আর্জেন্টিনা ৯ পয়েন্ট এবং ব্রাজিল তাদের ঝুলিতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলতে পাড়ি জমিয়েছে।প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ খেলে আর্জেন্টিনা জয় পেয়েছে তিনটিতেই। প্রতি ম্যাচে তিন পয়েন্ট করে নিয়ে পয়েন্ট পেয়েছে ৯।

তাই ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই দ্বিতীয় খেলবে মাঠ দাপানো মেসির দল।এদিকে একটি ম্যাচে ড্র করায় পিছিয়ে পড়েছে ব্রাজিল। একটি ম্যাচে ড্র করে ১ পয়েন্ট এবং বাকি দুটিতে জয় পেয়ে তাদের মোট পয়েন্ট অর্জন ৭। তারপরও ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে এ দলটি।গ্রুপ পর্বে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলে বসনিয়ার সাথে। এ ম্যাচে জয় পায় ২-১ গোলে। 

দ্বিতীয় ম্যাচে ইরানের সাথে অতিরিক্ত সময়ে গোল করে ১-০ তে জয় তোলে নেয়। আর সর্বশেষ ম্যাচে নাইজেরিয়ার সাথে ৩-২ গোলে এক দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় আলবেসেলেস্তিরা।ব্রাজিল তাদের গ্রুপ পর্বের প্রথম খেলায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খায় মেক্সিকোর বিরুদ্ধে। মেক্সিকোর গোলকিপার ওচোয়ার দুর্দান্ত পারফম্যান্সে গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়।

আবার তৃতীয় খেলায় ক্যামেরুনের বিপক্ষে দারুণভাবে খেলায় ফিরে ব্রাজিল। এ ম্যাচে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ব্রাজিল।আর্জেন্টিনা তিনটি খেলায় গোল করেছে মোট ৫ টি। আর আত্মঘাতী গোলটি হিসেবে ধরলে আর্জেন্টিনার গোল দেয়ার সংখ্যাটা হবে ৬। তাদের গোল হজম করতে হয়েছে তিনটি। অপরদিকে ব্রাজিল গোল করেছে ৭ টি এবং গোল খেয়েছে মাত্র দুটি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ