,

আখাউড়া উপজেলার আমোদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের চেয়ার টেবিল ও বেঞ্চ ময়লা দিয়ে লেপে দেয়াই , পাঠদান বন্ধ

edবার্তা কক্ষঃআখাউড়া উপজেলার আমোদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের দুইটি শ্রেণী কক্ষে ময়লা দিয়ে চেয়ার টেবিল ও বেঞ্চে লেপে দিয়েছে দুর্বৃত্তরা। এ কারণে ওই স্কুলে মঙ্গলবার কোন পাঠদান হয়নি। এ নিয়ে ওই বিদ্যালয়ে দুই বার রাতের আধারে ময়লা দিয়েছে। চুরিও হয়েছে দুইবার। এ নিয়ে অভিভাবকরা শংকায় রয়েছে।
জানাগেছে, উপজেলার আমোদাবাদ প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দিবাগত রাতে বিদ্যালয়ের বেড়া কেটে দুর্বৃত্তরা ভেতরের প্রবেশ করে ময়লা দিয়ে দুইটি শ্রেণী কক্ষের চেয়ার টেবিল বেঞ্চ ও ব্লাক বোর্ডে লেপে দেয়। এতে স্কুলের কোন পাঠদান হয়নি। এ বিদ্যালয়ের ৫ মাস পূর্বে বিদ্যালয় পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়। এর পর থেকে ওই বিদ্যালয়ে ২ বার ময়লা ও ২ বার চুরির ঘটনা ঘটেছে। এতে করে অভিভাবকরা শংকায় রয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার দেবনাথ বলেন, সকালে স্কুলে এসে দেখি বেড়া কাটা। তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখা যায় দুইটি শ্রেণী কক্ষের চেয়ার টেবিল বেঞ্চ ও ব্লাক বোর্ডে লেপে দেয় হয়েছে। এ অবস্থাতেই ক্লাশ করা সম্ভব হয়নি। আগেও এই জাতীয় ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর থানায় অভিযোগও দেয়া হয়েছে। এরপরও এ সব ঘটনা থেমে নেই।
আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হাই বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

শাহী বিফ কোরমা তৈরির রেসিপি জেনে নিন

তখন দেবের অস্তিত্বই ছিল না : জিৎ

চাকরি গেল গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী

ফের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

ডিএমপিতে চার কর্মকর্তা ডিসি পদে

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা ফখরুল

বড় অঙ্কের নগদ টাকা পরিবহনে পুলিশের ‘মানি এসকর্ট’

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বড় চ্যালেঞ্জ: শান্ত