,

চলচ্চিত্র বিড়ম্বনায় তিশা

tisha(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম)অনেক আগেই দু-দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও ছবি দুটির শুটিং শুরু হচ্ছে না। এ নিয়ে প্রায়ই তাকে ভক্ত-শুভকাঙ্ক্ষিদের মুখোমুখি হতে হচ্ছে। তিশার কাছে প্রায়ই নতুন নতুন ছবির প্রস্তাব আসছে। তবে চুক্তিবদ্ধ হওয়া চলচ্চিত্রের শুটিং না হওয়ায় সেসব ছবির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন তিনি।

গত বছর সাফিউদ্দিন সাফির 'প্রেম করে আমি মরব' ছবিতে চুক্তিবদ্ধ হন তিশা। কথা ছিল, চলতি বছর জানুয়ারি মাসে ছবিটির মহরত হবে। এরপর ফেব্রুয়ারি কিংবা মার্চে এর শুটিং শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত ছবিটির মহরত কিংবা শুটিং কোনোটাই হয়নি। এ ছবিতে তিশার বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান।

মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুবোশহর' ছবিতেও অনেক আগে চুক্তিবদ্ধ হয়েছেন তিশা। ছবিটির মহরতও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু মাস ছয়েক পেরিয়ে গেলেও ছবিটির শুটিং শুরু করার নামগন্ধ নেই। এ ব্যাপারে তিশা জানান, ঈদের পরপরই এই ছবির শুটিং শুরু করার কথা রয়েছে। বর্তমানে এর স্ক্রিপ্টের কাজ চলছে। তিশা অভিনীত প্রথম চলচ্চিত্র 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার'। এই ছবিতে তিনি মোশাররফ করিম ও তপুর সঙ্গে অভিনয় করেছিলেন। আর তার সর্বশেষ ছবি 'টেলিভিশন'-এ সহ-অভিনেতা ছিলেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এছাড়া অতিথিশিল্পী হিসেবে তিনি তারেক মাসুদের 'রানওয়ে' ছবিতেও অভিনয় করেন।

বর্তমানে তিশা ঈদের নাটক ও টেলিছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। ইতোমধ্যে তিনি ৬ পর্বের ধারাবাহিক 'হাওয়া বদল', ইমরাউল রাফাতের 'দূরত্ব', ওয়াহিদ আনামের 'শূন্য' এবং সাগর জাহানের 'সিকান্দার বক্সের হাওয়াই গাড়ি' নাটকের কাজ শেষ করেছেন। ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় বিশ্বকাপ খেলা দেখার খুব একটা সময় পান না তিশা। তিনি ব্রাজিলের সমর্থক। তাই ব্রাজিলের খেলাগুলো দেখার চেষ্টা করেন।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন