,

নিজামীর মামলার রায় মঙ্গলবার

nizami 23.6মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে ট্র্রাইব্যুনাল-১।চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানাল-১ সোমবার রায়ের জন্য মঙ্গলবার দিন ঘোষণা করেন।এর আগে গত ২৩ মার্চ নিজামীর মামলায় চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে মর্মে আদেশ দেয় ট্রাইব্যুনাল।টানা ৯০ দিন রায়ের জন্য অপেক্ষমাণ থাকার পর আগামীকাল রায় ঘোঘণার আদেশ দিয়েছে আদালত।এ ছাড়া এটাই একমাত্র মামলা যা রায়ের জন্য তিনবার অপেক্ষমাণ রাখা হয়।এর আগে এ মামলার সকল কার্যক্রম শেষ করে গত ২০ নভেম্বর নিজামীর বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে মর্মে (সিএভি) রেখে দেয় ট্রাইব্যুনাল।গত ১৩ নভেম্বর এ মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ না করেই রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল ট্রাইব্যুনাল। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আবার যুক্তি উপস্থাপনের সুযোগ দেয়া হয়।নিজামীর বিরুদ্ধে গত বছরের ২৬ আগস্ট থেকে ৮ অক্টোবর র্পযন্ত প্রসিকিউশনের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মুক্তিযোদ্ধা, অধ্যাপক, সাংবাদিক ও ইতিহাসবিদসহ মোট ২৬ জন সাক্ষী।নিজামীর পক্ষে সাক্ষী দেয়ার জন্য ১০ হাজার ১১১ জন সাক্ষীর তালিকা থেকে ৪ জনকে সাফাই সাক্ষীর অনুমতি দিয়ে গত ৬ অক্টোবর আদেশ দেয় ট্রাইব্যুনাল।২০১১ সালের ১১ ডিসেম্বর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

২০১২ সালের ৯ জানুয়ারি এ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল এবং ২৮ মে ১৬টি অভিযোগ এনে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, র্ধষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি অভিযোগ আনা হয়।ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনের প্রেক্ষিতে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ