,

বৃষ্টি উপেক্ষা করে খালেদার জনসভায় মানুষের ঢল

khaleda22.6.14বৃষ্টি উপক্ষো করে জয়পুরহাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার বিকেল তিনটায় জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।গত ৫ জানুয়ারির নির্বাচনের পর এই প্রথম জয়পুরহাটে আসছেন তিনি। আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে দলীয় প্রধানের বক্তব্য শুনতে জনসভাস্থলে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হচ্ছেন জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।দুই দিনের সাংগঠনিক সফরে খালেদা জিয়া বগুড়া ও জয়পুরহাট আসেন। শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার গুলশান বাসভবন থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।রাত সাড়ে ৯টায় তিনি বগুড়া সার্কিট হাউজে উপস্থিত হন। সেখানে রাত্রিযাপন শেষে রোববার বেলা ১২টায় বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় সাবেক প্রধানমন্ত্রী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং হত্যা, গুম, নির্যাতন ও মামলা-হামলার প্রতিবাদসহ নিযার্তিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের উজ্জীবিত করতে ভাষণ দেবেন। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান।বেগম খালেদা জিয়ার এ আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে নেত্রীকে বরণ করতে পুরো জয়পুরহাটকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। জনসভায় লোক সমাবেশ ঘটাতে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। জয়পুরহাট-বগুড়া মহাসড়কের দুপাশে শোভা পাচ্ছে প্রিয় নেত্রীর ছবি ও শুভেচ্ছা সম্বলিত ডিজিটাল ব্যানার ও ফেস্টুন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা