,

বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সুযোগ পেতে যাচ্ছে পণ্যবাহী ট্রাক

Akaura-port1-150x150আরাফাত আহমেদ : বাংলাদেশ থেকে যানবাহন যাতে সরাসরি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে, তার জন্য উদ্যোগ নিচ্ছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় । সব যাচাই বাছাইয়ের পর সিদ্ধান্তটি এখন ভারতের মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়।সরকারি সূত্রগুলো বলছে, আপাতত পণ্যবাহী ট্রাকগুলোকেই এই সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এখন পাঁচশো কোটি ডলারেরও বেশি। এর পরিমাণ দিন দিন যতই বাড়ছে, ততই সীমান্তের স্থল বন্দর আর সেখানকার শুল্ক কার্যালয়গুলোতে দীর্ঘ হচ্ছে ট্রাকের লাইন। ব্যবসায়ীরা প্রায়ই বলেন, দুই দেশের ট্রাক যদি সরাসরি পর¯পরের ভূখন্ডে যেতে পারত, তাহলে এই জট কাটিয়ে উঠে আরও অনেক বেশি গতি পেত বাণিজ্যিক লেনদেন।আপাতত একতরফা সুবিধাবর্তমানে ভারত একতরফাভাবেই বাংলাদেশকে এই সুবিধা দিতে চাইছে। এর ফলে বাংলাদেশি নম্বরপ্লেটের গাড়ি পণ্য নিয়ে সরাসরি ভারতে ঢুকতে পারবে। কিন্তু তিন বছর আগে এই লক্ষ্যে ভারত ও বাংলাদেশ দ্বিপাক্ষিক একটি চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।ভারত একতরফা সুবিধা প্রদানে দিল্লির অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ইকরিয়ের এই উদ্যোগে সরকারের সঙ্গেঘনিষ্ঠভাবে কাজ করছে।

প্রতিষ্ঠানের অর্পিতা মুখার্জী বলেন”এর ফলে বাণিজ্যে অনেক সুবিধা হবে।ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে সীমান্তে ট্রাকগুলো থেকে মালপত্র নামাতে হয়, তারপর আবার নতুন করে অন্যদেশের ট্রাকে সেগুলো তুলতে হয়। এটা অনেক ঝামেলার। এছাড়া এতে সময়ও লেগে যায় অনেক।"বাংলাদেশকে উতসাহিত করতে বাংলাদেশের যানবাহনের জন্য এই বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ভবিষ্যতে বাংলাদেশও এই সুবিধা প্রদান করবে বলে ভারত আশাবাদী। এডিবি বা জাপানের মতো উন্নয়ন সহযোগীদেরও প্রচ্ছন্ন সমর্থন আছে।যা বাস্তবায়ি— হলে অনেকটাই বদলে যাতে দ্বিপাক্ষিক বাণিজ্যের চিত্র।


    
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ