,

না বুঝেই পরীক্ষার মান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী

hasinaদক্ষ মানবসম্পদের চেয়ে কোনো সম্পদই বড় নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দক্ষ মানবসম্পদের চেয়ে কোনো সম্পদই বড় নয়। জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্যই বিজ্ঞান ও প্রযুক্তি, কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কারিগরি শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দক্ষতা নিয়ে বিদেশে গেলে অধিক অর্থ উপার্জন করতে পারবে। এজন্য আমরা সবাইকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় এসে সাক্ষরতার হার বৃদ্ধি করেছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে তা কমিয়ে আনে। আবার ২০০৯ সালে ক্ষমতায় এসে এ হার আমরা আবারো বাড়িয়েছি। এসএসসি ও এইচএসসির ফলাফল নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের পাশের দেশ ভারতে পাসের হার ৯৮ দশমিক ১ ভাগ। আমাদের দেশের ছেলেমেয়েরা কেন পারবে না। আমাদের ছেলেমেয়েরা অনেক মেধাবী। সমালোচকরা না বুঝেই পরীক্ষার পাসের হার ও মান নিয়ে প্রশ্ন তুলছেন।

সারাদেশে প্রায় ১ হাজার ৮০০টি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েদের মেধা রয়েছে। তাদের সুযোগ দিলে তারা শিক্ষা-দীক্ষায়, জ্ঞানে ও প্রযুক্তিতে বাংলাদেশকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে। আর সে লক্ষ্যে-ই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ