,

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

Ramadan_sm_948621956আসন্ন রমজান মাসের অফিসসূচি সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চালু থাকবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজানের এই অফিসসূচি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এই সময় অনুযায়ী অফিস চলবে।
জোহরের নামাজের জন্য বিরতি থাকবে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত মোট ১৫ মিনিট। তবে সুপ্রিম কোর্ট ও ব্যাংক-বীমা আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধামতো সময়সূচি নির্ধারণ করবে। মোশাররাফ হোসাইন বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুন থেকে বাংলাদেশে রমজান মাস শুরুর সম্ভাবনা আছে। বরাবরের মত এবারও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। বর্তমানে অফিস সময় ৯টা থেকে ৫টা পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ