,

নূর হোসেনকে গ্রেফতারের বিষয়ে সরকার কিছুই জানে না

ashrafurনারায়ণগঞ্জের সেভেন মার্ডারের প্রধান আসামি নুর হোসেনকে কলকাতায় গ্রেফতারের বিষয়ে সরকার কিছুই জানে না দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। তিনি বলেন, কলকাতায় নূর হোসেনের গ্রেফতারের বিষয়ে সরকার কিছুই জানে না। যা জেনেছে, পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছে। সোমবার সকালে রাজধানীর খামারবাড়ির আকম গিয়াস উদ্দিন মিল্কি অডিটোরিয়ামে ‘জাতীয় ফল প্রদর্শনী’২০১৪’ ও ‘ফলজ বৃক্ষরোপণ পক্ষ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ ফল প্রদর্শনী ও বৃক্ষরোপণ পক্ষের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।
ফলে ফরমালিন মেশানোর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ফরমালিন যারা দেয় তারা ‘পাবলিক এনিমি’। এটা পুলিশ-দারোগা দিয়ে নির্মূল করা সম্ভব নয়। জনসচেতনতা বাড়াতে হবে।
প্রধানমন্ত্রীকে ‘গডমাদার’ আখ্যা দিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিতে শিষ্টাচার থাকা উচিত। একজন আরেকজনের বিরুদ্ধে বলে লাভ হবে না। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এস এম নাজমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. কামাল উদ্দিন।
সৈয়দ আশরাফুল ইসলাম ও মতিয়া চৌধুরী বৃক্ষরোপণ করে ফলজ বৃক্ষরোপণ পক্ষের উদ্বোধন করেন। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক একটি বর্ণাঢ্য র্যালিতেও অংশ নেন তারা। র‌্যালিটি সংসদের দক্ষিণ প্লাজা হয়ে আবার খামার বাড়ি এসে শেষ হয়। এবারের ফল প্রদর্শনীর মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘দেশি ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তার, স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার’।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ