,

মাত্র ১১ সেকেন্ডেই ডাউনলোড হবে ৫ জিবি HD মুভি

download৫ জিবির মুভি ডাউনলোড হবে মাত্র ১১ সেকেন্ডে! তা-ও আবার এইচডি কোয়ালিটির! লেখাটা পড়ে চোখ কচলাচ্ছেন বুঝি? তবে এটি কিন্তু একেবারেই খাঁটি খবর। সাউথ কোরিয়ান কোম্পানি এসকে টেলিকমের সঙ্গে মিলে ৪জি-তে এমনই গতি হাসিল করেছে নোকিয়া। নোকিয়ার এই স্পিড ভারতে ৪জি স্পিডেরও ৪০০ গুণ বেশি।
নোকিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, 'নোকিয়া এবং এসকে টেলিকম ৩.৭৮ জিবি/সেকেন্ড (Gbps) পর্যন্ত গতি অর্জন করেছে। এই স্পিডে কোনও মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারকারী ৫ জিবির এইচডি কোয়ালিটি মুভি মাত্র ১১ সেকেন্ডে ডাউনলোড করতে পারবেন।' এই স্পিডে ৬৫০-৭৫০ এমবি-র কোনও বলিউড মুভিও মাত্র ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে।
এয়ারটেলের ওয়েবসাইট অনুযায়ী জানা গিয়েছে, তারা ভারতে ৪জি-তে ১০ এমবি/সেকেন্ড (Mbps) পর্যন্ত স্পিড দিচ্ছে। আইফোন ৫এস এবং আইফোন ৫সি-তে এই স্পিড দিচ্ছে এয়ারটেল। সম্প্রতি ভিডিওকন টেলিকমও জানিয়েছিল, তারাও ৪জি-তে ততটাই স্পিড দিচ্ছে। তবে এদের তুলনায় নোকিয়ার স্পিড ৪০০ গুণ বেশি। ২০১০ সালে ভারতে বিভিন্ন কোম্পানি যে ব্রডব্যান্ড ওয়ারলেস স্পেকট্রাম নিয়েছিল, তার তুলনায় ১০ গুণ বেশি স্পিড হাসিল করেছে নোকিয়া। ৪জি-র ক্ষেত্রে এর ব্যবহার করা যাবে।

এর আগে মার্কিন টেলিকম অপারেটর স্প্রিন্টের সঙ্গে মিলে নোকিয়া ২.৬ Gbps স্পিড হাসিল করেছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ