,

আজ বাবাদের সেই বিশেষ দিন- “বাবা দিবস”

fathers day.jpg2(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) ‘বাবা’ এই একটি শব্দ আমাদের মনের মধ্যে পরম নিরাপত্তা ও নিশ্চয়তার একটি অনুভূতির জন্ম দেয়। কারণ আমরা ছোটকাল থেকেই বাবার দিক থেকে অসীম মমতা মাখা নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে আসছি। আমাদের প্রতি আমাদের পিতার ভালোবাসা প্রকাশের কমতি থাকে না পুরো বছর ধরেই। কিন্তু আমরা সন্তানেরা তাদের জন্য খুব কমই করে থাকি। আর এরই প্রেক্ষিতে পিতার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য বিশেষভাবে যে দিনটি পালন হয়ে থাকে সেই দিনটিই ‘বাবা দিবস’। যদিও পিতার প্রতি ভালোবাসা প্রকাশের দিনক্ষণ লাগে না, তারপরও এই দিনটি শুধুমাত্র তাদের জন্যই উৎসর্গ করে আমরা ভালোবাসা প্রকাশ করে উৎযাপন করে থাকি।

fathers day.jpg3বাবা দিবসের সংক্ষিপ্ত ইতিহাস

বিশ্বের বেশীরভাগ দেশ ও জাতিগোষ্ঠীর পরিবারের প্রধান কর্তা ‘বাবা’। বাবা পুরো পরিবারের সকল দায়িত্ব তার নিজের কাঁধে নিয়ে সব ধরণের কষ্ট ও যন্ত্রণা সহ্য করে দায়িত্ব পালন করে চলেন। পরিবারের সকলের অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিরাপত্তার মতো বড় দায়িত্বগুলো বাবাই পালন করে থাকেন। অনেক ত্যাগ তিতিক্ষা করেই সন্তান মানুষ করে তোলেন পরিবারের আমাদের বাবা-মা। তাদের ত্যাগের প্রতিদান দেয়া সম্ভব নয় কোনো সন্তানের। তাদের এই মায়া মমতা, ভালোবাসা, ত্যাগ সকল কিছুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেই বাবা ও মা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
বিংশ শতাব্দীর প্রথম থেকে বাবা দিবস পালন করা শুরু হয়। বিশ্বের সকল পিতাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই ‘বাবা দিবসের’ সূচনা। অনেকের ধারণা, ১৯০৮ সালের ৫ই জুলাই, আমেরিকার পশ্চিম ভার্জেনিয়ার একটি গির্জায় প্রথম এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়া হয় ও পালিত হয়। আবার এটিও বলা হয়ে থাকে, সর্বপ্রথম সিনোরা স্মার্ট ডোড ১৯০৯ সালে ওয়াশিংটনের ‘ইয়াং ম্যান’স ক্রিস্টিয়ান এ্যাসোসিয়েশন’এ ‘বাবা দিবস’ পালনের কথা উত্থাপন করেন। এর ঠিক পরের বছর থেকেই অর্থাৎ ১৯১০ সাল থেকেই ‘বাবা দিবস’ পালন করা শুরু হয়। কিন্তু মা দিবস নিয়ে সকলের যেমন উৎসাহ ছিল তেমন উৎসাহ তারা ‘বাবা দিবস’ পালন নিয়ে দেখাতেন না। ১৯১৩ সালে আমেরিকার সংসদে প্রথম বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করার জন্য বিল পেশ করা হয়। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ত লিন্ডন বি. জনসন বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা দেন। সেই থেকে পুরো বিশ্ব ‘বাবা দিবস’ পালনে উৎসাহী হয়। তবে বিশ্বের সকল দেশে ‘বাবা দিবস’ একই দিনে পালিত হয় না।

পুরো বিশ্বে বাবা দিবস

বর্তমানে প্রায় ৮৭ টি দেশে অনেক উৎসাহের সাথে বাবা দিবস পালন করা হয়ে থাকে। সকল দেশে একই দিনে বাব দিবস পালন করা হয় না। একেক দেশে ভিন্ন ভিন্ন তারিখে বাবা দিবস পালন করা হয়ে থাকে।
প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস পালন করে বেশ কয়েকটি দেশ। মার্চের ১৯ তারিখে বাবা দিবস পালন করে বলিভিয়া, ইটালি, হন্ডুরাস, পর্তুগাল ও স্পেন। অন্যদিকে ইরান বাবা দিবস পালন করে ১৪ মার্চ। এছাড়াও ৫ জুন, ১৭ জুন, ২৩ জুন, ৮ আগস্ট, ২৪ আগস্ট, সেপ্টেম্বর ৫, ৫ অক্টোবর এবং ৫ ডিসেম্বরেও বাবা দিবস পালিত হয়ে থাকা নানা দেশে। মজার ব্যাপার হলো প্রতিবছর মে মাসের ৮ তারিখে একই সাথে মা ও বাবা দিবস পালন করে থাকে দক্ষিণ কোরিয়া।

‘কাটে না সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসে না
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মতো কেউ বলে না
আয় খুকু আয়, আয় খুকু আয়…।’

হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া এই গানটি আজও সকল সন্তানের মনে একধরণের স্মৃতিবেদনার অনুভূতি সৃষ্টি করে। ইদানীং ইন্টারনেট এবং টিভির প্রচারণার কারণে বাবা দিবস বেশ ঘটা করেই পালন করা হয়। কেউ কেউ বলে থাকেন, বাবা দিবসটা ঠিক আমাদের জন্য নয়। এটি বাইরের দেশগুলোর জন্যই প্রযোজ্য। বাবার জন্য আমাদের অনুভূতি প্রতিদিনকার। আমাদের কাছে বাবার জন্য ভালোবাসা প্রতিদিনের, প্রতিমুহূর্তের, প্রতিক্ষণের।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ