,

ফের কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর

Akura checkpostভারতের আগরতলার ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার ও পবিত্র শবে-বরাতের বন্ধের পর রোববার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।দীর্ঘ আটদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় কোটি টাকার লোকসান গুণতে হয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের।স্থলবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আগরতলা স্থলবন্দর এলাকায় লোড করা গাড়ি পার্কিং করলে ৫ হাজার রুপি জরিমানা আদায় করা হচ্ছে। এরই প্রতিবাদে ভারতের আগরতলার ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। এতে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। চলমান জটিলতা নিরসন করতে আগরতলা

আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী নেতাদের সঙ্গে ত্রিপুরা পশ্চিম জেলা ম্যাজিস্ট্রেট এমডি অভি সিং বৈঠক করেন। বৈঠকে বন্দরের সমস্যা সমাধানের জন্য ভারতীয় ব্যবসায়ীদের আশ্বাস দেয়া হয়। প্রসাশনের আস্বাসে ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন এবং রোববার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, ‘সব জটিলতা শেষে দীর্ঘ আটদিন বন্ধ থাকার পর সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি