,

রাশিয়ার পাল্টা মহড়া শুরু

russiaরাশিয়ার সীমান্তে পশ্চিমা সামরিক জোটের যুদ্ধ মহড়া শুরুর পরপরই পাল্টা মহড়া শুরু করেছে মস্কো। এ ঘটনার মধ্য দিয়ে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সামরিক উত্তেজনা আরো অনেক বেড়ে গেল বলে মনে করেন বিশ্লেষকরা।

 রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজকের মহড়ায় রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহর, বিমানবাহিনী ও প্যারাট্রুপাররা অংশ নেন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইউরোপে আন্তর্জাতিক মহড়া শুরুর কারণেই তারা সামরিক মহড়া  শুরু করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লাটভিয়াতে ন্যাটোর যে পরিমাণ সেনা ও সামরিক যান মহড়ায় অংশ নিচ্ছে প্রায় ততো সেনা ও সামরিক সরঞ্জামাদি নিয়ে রাশিয়া মহড়া চালাচ্ছে।

ন্যাটোর মহড়া শুরুর পরপরই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, তার দেশের সীমান্তের কাছে কোনো ধরনের সেনা সমাবেশ ঘটানো হলে তাকে উস্কানি বলে ধরে নেয়া হবে এবং এর জবাব দেয়া হবে। এরপর রাশিয়া সামরিক মহড়া শুরু করলো।   -আইআইআইবি

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা