,

তরুণরাই দেশের ভবিষ্যৎ

dhaka university‘দেশের ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের ওপর। তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। এ জন্য তরুণদের সুশিক্ষিত হওয়া জরুরি। কারণ সুশিক্ষা ছাড়া দক্ষ নেতৃত্ব গড়ে ওঠা সম্ভব নয়।’ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ সব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠান সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোহেলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী, অধিভুক্ত কলেজ পরিদর্শক ড. বিমল গুহ, সাইকের প্রতিষ্ঠাতা আবু হাসনাত মো. ইয়াহিয়া প্রমুখ। উপাচার্য বলেন, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তরুণদের উচিত সময়ের সদ্ব্যবহার করা। কারণ সময়ের সদ্ব্যবহার ছাড়া জীবনে কেউ বড় হতে পারে না। মেধা থাকলেই হবে না, সেই মেধাকে বিভিন্ন জ্ঞান অনুশীলনের মাধ্যমে নিয়মিত চর্চা করতে হবে। মেধা বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ গ্রহণ করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বা এ ধরনের প্রতিষ্ঠানে যারা ভর্তি হয়, তারা প্রত্যেকেই মেধাবী। কিন্তু নিয়মিতভাবে জ্ঞান অনুশীলন না করায় অনেকেই অকৃতকার্য হয়। কেউ কেউ বিভিন্ন কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই প্রতিটি ছাত্রকেই জ্ঞান অনুশীলনের মাধ্যমে নিজেকে ভবিষ্যতের দক্ষ নেতা হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে সাইক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর