,

একদমই বদলে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা!

actress-purnimaচিত্রনায়িকা পূর্ণিমা আর আগের মতো নেই। নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন। এখন তিনি এক কন্যাসন্তানের মা। তাকে নিয়ে কাটছে তার অষ্টপ্রহর। পাশাপাশি সংসারের সব দায়িত্ব নিজ কাঁধেই নিয়েছেন তিনি। আপাতত অভিনয়ে ফেরা তার কোনো পরিকল্পনা নেই। পূর্ণিমা জানান, আগামী এক বছর তিনি অভিনয়ের নাম নিতে চান না। কারণ এ সময় সার্বক্ষণিক মেয়ের কাছেই থাকবেন তিনি। তাছাড়া বড়পর্দায় ফেরা নিয়েও পূর্ণিমা দোটানায় রয়েছেন। কারণ মা হওয়ার পর দর্শকরা তাকে নায়িকা হিসেবে সেভাবে গ্রহণ করতে নাও পারেন। তাছাড়া পরিবার থেকেও চলচ্চিত্রে ফেরা নিয়ে বাধা রয়েছে। আর তিনিও পরিবারের বিরুদ্ধে যেতে চান না। পূর্ণিমা এখন একটা সুখী সংসার গড়ার স্বপ্ন দেখছেন। তবে জানা গেছে, বড়পর্দায় না ফিরলেও বছরখানেক পর ছোটপর্দায় ফিরতে পারেন পূর্ণিমা। কারণ ছোটপর্দায় কাজের ব্যাপারে তার পরিবারের কোনো চাপ নেই। তাছাড়া এই মাধ্যমে শিশুকন্যাকে নিয়ে কাজ করায় ততটা ঝুঁকিও থাকবে না। পূর্ণিমা ১৩ এপ্রিল কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে তার বয়স প্রায় দুই মাস। এ প্রসঙ্গে পূর্ণিমা জানান, তার সন্তান যেন দিন দিন বেড়ে উঠছে। তাকে ঘিরেই তার সব স্বপ্ন-পরিকল্পনা। মা হওয়ার অনুভূতি ব্যক্ত করে পূর্ণিমা বলেন, 'মা হওয়ার মধ্য দিয়েই নারী জীবনের পূর্ণতা আসে। নারী হিসেবে আমি সেই পূর্ণতা লাভ করেছি। আমার সন্তানের জন্য সবার দোয়া চাই।' ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে ফাহাদ জামিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। তবে মাঝে সংসার জীবনে টানাপড়েন চললেও বর্তমানে সুখেই আছেন তারা। পূর্ণিমা সর্বশেষ 'ছায়াছবি' চলচ্চিত্রের শুটিং করেছেন। শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। এদিকে 'লোভে পাপ পাপে মৃত্যু' ছবির মাধ্যমে শেষবারের মতো প্রেক্ষাগৃহে দেখা গেছে তাকে। 'শত্রু ঘায়েল' ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করলেও ১৯৯৮ সালে জাকির হোসেন রাজুর 'এ জীবন তোমার আমার' ছবির মধ্য দিয়ে চিত্রনায়িকা হিসেবে পূর্ণিমার যাত্রা শুরু হয়। এ পর্যন্ত অর্ধশতাধিক জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে