,

আবারও শতাব্দী-শশী জুটি

ছোটপর্দায় জুটি হয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ ও শশী। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে কাজ করেছেন তাঁরা। সম্প্রতি শফিকুর রহমান শান্তনুর রচনায় ‘কোথায় যেন বৃষ্টির রিমঝিম’ নামে একটি নাটকে আবারও জুটি হলেন এ দুজন।

এ প্রসঙ্গে শশী বলেন, ‘আমি জুটি বেঁধে সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছি শতাব্দী ওয়াদুদের সঙ্গে। তিনি আমার প্রিয় সহ-শিল্পী। তাঁর মতো গুণী শিল্পীর সঙ্গে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে।’কোথায় যেন বৃষ্টির রিমঝিম নাটকের দৃশ্যে শারমীন জোহা শশী।

‘কোথায় যেন বৃষ্টির রিমঝিম’ নাটকটিতে রোমান্টিক সাসপেন্ড থ্রিলার রয়েছে বলে জানান নাটকটির পরিচালক মিনহাজ অভি। তিনি বলেন, ‘পুরো নাটকের শুটিংয়ে শিল্পীরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমরা রাত তিনটা পর্যন্ত কাজ করেছি, কিন্তু কেউ কোনো আপত্তি করেননি। খুব ভালোভাবেই আমরা কাজটি শেষ করতে পেরেছি। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। নাটকটি ২১ জুন রাত নয়টায় এনটিভিতে প্রচারিত হবে বলে জানান নাটকটির পরিচালক। অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ ও শশী অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বনফুলের গান’, ‘নোনা জল’ ও ‘শূন্য সহজ বুদ্ধি’।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ