,

যে বদঅভ্যাসগুলো না ছাড়লে দ্রুত বুড়ো হতে পারেন

oldকথায় আছে চুল পাকে বয়স হলে। আর অল্প বয়সে চুল পাকলে তো চিন্তার শেষ থাকেনা। মনে প্রশ্ন জাগে তাহলে কি বুড়ো হয়ে গেলাম! 


শুধু মাত্র চুল পাকলেই মানুষ বৃদ্ধ হয়ে যায় না। বরং অনেক বদভ্যাস আছে যেগুলোতে আমরা অভ্যস্ত হয়ে পড়লে অনাকাঙ্খিত বার্ধক্যকে বরণ করা ছাড়া উপায় থাকেনা। নিচে তেমনি কয়েকটা বদঅভ্যাস তুলে ধরা হল যেগুলো আমাদের দ্রুত ত্যাগ করা উচিত।


১। রাত জাগা থেকে বিরত থাকুন। তরুণ ছাত্রছাত্রীদের এবং কম্পিউটার প্রোগ্রামারদের মধ্যে রাত জাগার প্রবণতা বেশী। আমাদের সবার উচিত রুটিন মাফিক প্রাত্যহিক কাজগুলো সেরে দ্রুত বিছানায় যাওয়া। বেশী রাত জাগার ফলে চোখের নিচে কালো দাগের ছোপ পড়তে পারে। এছাড়া অনেকেই আছেন চোখে সামান্য চুলকানির উদ্রেক হলেই চোখ চুলকাতে শুরু করে দেন। চোখ ডলা দেন বা ঘষা দেন। চর্মরোগ বিশেষজ্ঞদের দেয়া তথ্য অনুযায়ী চোখে ঘষলে চোখের নীচের চামড়া পাতলা হয়ে ঝুলে পরে। যা স্বভাবতই কম বয়সীদেরকে একটু বয়সী দেখায়।


২। ধূমপান ছাড়ুন। ধূমপানের ফলে যে মারাত্মক ক্ষতি আমাদের হয় তা সবারই জানা। এর বাইরেও আছে আরেকটি দিক। ধূমপান আমাদের শরীরের এনজাইম নষ্ট করে দেয়। ফলে দ্রুত বার্ধক্য চলে আসে।


৩। মেদ কমান। মিষ্টি জাতীয় খাবার গ্রহণে সতর্ক থাকুন। মেদ বেড়ে যাওয়ার পেছনে রয়েছে মিষ্টির ভূমিকা। মেদওয়ালা মানুষকে একটু বয়স্ক দেখায় এটাইতো স্বাভাবিক। 


৪। কোমল পানীয় বেশী পান করা অনুচিত। স্ট্র দিয়ে কোমল পানিও পানে আপনার মুখের চারদিকে পড়তে পারে অহেতুক বলি রেখা। যা আপনাকে বয়স্ক দেখাবে। 


৫। চকোলেট, ফাস্টফুড পরিহার করা উত্তম। নইলে এর বিরুপ প্রতিক্রিয়া পড়তে পারে আপনার শরীর ও ত্বকের উপরে। 


সর্বোপরি মানসিক অশান্তি চাপ এর প্রভাব পড়ে আপনার শরীরের উপর। অল্পতেই মানসিক ভাবে ভেঙ্গে পড়া, সবকিছুকেই বেশী সিরিয়াস ভাবে নেয়া থেকে বিরত থাকতে হবে। 


আমরা সবাই চাই চিরতরুণ থাকতে। বয়সের ভারে একসময় আমাদেরকে নুইয়ে পড়তে হলেও চেষ্টা করে যদি শরীর ও মনকে রাখা যায় তরুণ তাতেই বা প্রশান্তি কম কি! 


 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ