,

এমপিকে বরখাস্ত করবেন ভোটাররা

যুক্তরাজ্যে কোনো পার্লামেন্ট সদস্য (এমপি) অসদাচরণ করলে ভোটাররা তাঁকে বরখাস্ত করতে পারবেন। গতকাল বুধবার রানি দ্বিতীয় এলিজাবেথ ঘোষিত এমপির পদ প্রত্যাহার-সংক্রান্ত (রিকল অব এমপিস) বিলে এমন বিধান রয়েছে।

আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল ব্রিটিশ পার্লামেন্টে রানি তাঁর বার্ষিক ভাষণে ১১টি নতুন বিল ঘোষণা করেছেন। আগামী এক বছরের মধ্যে এই বিলগুলো পার্লামেন্টে পেশ করা হবে। এর মধ্যে রিকল অব এমপি বিলটি রয়েছে।

এই বিলে উল্লেখ রয়েছে, যুক্তরাজ্যের কোনো নির্বাচিত সাংসদ যদি অসদাচরণ করেন, তাহলে ওই আসনের ভোটাররা উপনির্বাচন আয়োজনে বাধ্য করতে পারবেন। তবে এ জন্য আট সপ্তাহের মধ্যে কমপক্ষে ১০ শতাংশ নিবন্ধিত ভোটারের স্বাক্ষর দরকার হবে।

কোনো এমপি কারাদণ্ড পেলে বা গুরুতর অপরাধে জড়িত বলে প্রতিনিধি পরিষদ একমত হলে, তাঁদের ক্ষেত্রে আইনটি কার্যকর হবে। 

রানি তাঁর ভাষণে বলেন, ‘পার্লামেন্টে সদস্যপদ প্রত্যাহারে নতুন একটি আইন চালু করতে যাচ্ছেন আমার মন্ত্রীরা। এমপিদের নজরদারি বিধির ফাঁক পূরণ করাই এই বিলের উদ্দেশ্য। কোনো এমপি গুরুতর অসদাচরণে দোষী সাব্যস্ত হলে ওই আসনের ভোটাররা উপনির্বাচনের জন্য আবেদন জানাতে পারবেন। এ জন্য ১০ শতাংশ ভোটারের স্বাক্ষর লাগবে।’ 

পার্লামেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, আইনটি ভোটারদের কাছে সংশ্লিষ্ট সাংসদদের জবাবদিহি বাড়াবে। 

সরকারের পক্ষ থেকে বলা হয়, এমপির পদ প্রত্যাহারের ক্ষমতা জনগণের কাছে দিয়ে রাজনীতিবিদ ও জনসেবকদের আরও জবাবদিহি করতে চায় তারা।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে