,

জীবন জীবনের জন্য সংগঠনের উদ্যোগে মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার জীবন জীবনের জন্য সংগঠনের উদ্যোগে মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৩ এর সনদ পত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আজ বুধবার স্থানীয় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুখলেছুর রহমান খান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আজকের প্রজন্মের প্রতিভার বিকাশ, শিক্ষা ক্ষেত্রে অনুপ্রেরণার জন্য জীবন জীবনের জন্য সংগঠনের এ উদ্যোগ অত্যন্ত প্রসংশনীয় ও অনুকরণীয় । তিনি বলেন, দূর্নীতিমুক্ত অপরাধমুক্ত দেশ ও শিক্ষিত মানব সম্পদ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরী।  দেশ মাটি ও মানুষকে ভালবাসার শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে তিনি শিক্ষক অভিভাবক শিক্ষনুরাগীদের জোড়ালো ভ’মিকা রাখার আহবান জানান। জীবন জীবনের জন্য সংগঠনের সভাপতি কাজী তারেক মাহমুদ এর সভাপতিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ- পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আবদুল মান্নান সরকার, ইন্টারটেক বাংলাদেশ এর কমপ্লায়েন্স ম্যানেজার এম.এম মোর্শেদ। অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক। বক্তব্য রাখেন বিশিস্ট শিক্ষানুরাগী সংগঠনের  সহ সভাপতি ছানাউল হক ভ’ইয়া ও সহ সভাপতি আবু মুসা আল  মেহেদী। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন উম্মে আসমা পলি , শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তিতে অংশ নেয় সাফায়াত আহমেদ শিবলী ও নাবিল। অন্যান্যের মধ্যে ছিলেন মুন্সী মোবারক উল্লাহ, সাজ্জাদ হোসেন ভ’ইয়া, জুনায়েদ আহমেদ, মোঃ আলমগীর সরকার সহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ২০১৩ সালে জীবন জীবনের জন্য সংগঠনের উদ্যোগে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৫৭৪ জন প্রতিযোগি অংশ নেয়, এরমধ্যে ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরষ্কার ও সনদপত্র দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ