,

আইপিএল মাতিয়ে দেশে ফিরলেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতে আজ সকালে দেশে ফিরেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এসময় তার স্ত্রী উম্মে আহম্মেদ শিশির সঙ্গে ছিলেন।



আইপিএল’র সপ্তম আসরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। এবার সাকিব আইপিএলে কলকাতার হয়ে তৃতীয়বার মাঠে নেমেছেন।



দারুন ছন্দে থাকা সাকিব কলকাতার হয়ে পেয়েছেন দ্বিতীয়বারের মতো শিরোপা হাতে নেয়ার স্বাদ। আইপিএলে ১৩ ম্যাচে ২২৭ রানের পাশাপাশি তুলে নিয়েছেন ১১টি উইকেট। তার এই অল-রাউন্ড পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ হয়েছেন সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডে বর্ষসেরা টি-টোয়েন্টি অল-রাউন্ডার।



এর আগে দলের পারফরম্যান্সের জন্য বাংলাদেশি এই অলরাউন্ডারের প্রশংসা করেন কেকেআর’র স্বত্ত্বাধীকারী শাহরুখ খান।



এছাড়া, কেকেআর’র অধিনায়ক গৌতম গম্ভীর সাকিবকে ‘সবচেয়ে বড় এবং সত্যিকার গেম চেঞ্জার’ বলেও আখ্যায়িত করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ