শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফোন ধরা যাবে দূর থেকেও!

Phone-300x200ডেস্ক রিপোর্ট : শিগগিরই ঘরের যেকোনো স্থান থেকে ফোনের জবাব দিতে পারবেন আপনি। এমনই একটি লেজার ব্যবস্থা তৈরি করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা। এ ব্যবস্থায় ৩০ ফুট দূরের বস্তুও অনুভব করা সম্ভব হবে। অর্থাৎ বর্তমানের চেয়ে ১০ গুণ শক্তিশালী হবে লেজার ব্যবস্থা। বিজ্ঞানীরা জানান, এই প্রযুক্তি ব্যবহার করে ছোট, সস্তা ত্রিমাত্রিক ইমেজিং ব্যবস্থা তৈরি করা সম্ভব, যা স্বয়ংক্রিয়ভাবে চলা গাড়িতে, স্মার্টফোনে এবং ভিডিও গেমে ব্যবহার করা যাবে। এ জন্য বৈদ্যুতিক সরঞ্জামবাহী ঢাউস বাক্স বহনের প্রয়োজন হবে না। লাইট রাডার বা এলআইডিএআর ব্যবস্থার ওপর ভিত্তি করে নতুন পদ্ধতিটি কাজ করে। এলআইডিএআর ব্যবস্থা লেজার রশ্মি নির্গত করে, যা কোনো বস্তুর ওপর গিয়ে পড়ে। আলোর ফ্রিকোয়েন্সি পরিবর্তনের মাধ্যমে বস্তুর অবস্থান নির্ধারণ করে এটি। বর্তমানে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা বৃহৎ, ব্যয়বহুল এবং ব্যয়বহুল। গেমিং ব্যবস্থায়ও বড় ও ভারী সরঞ্জামভর্তি বাক্স প্রয়োজন হয়। এ ছাড়া এর যথাযথ ব্যবহারে কয়েক ফুট দূরে দাঁড়াতে হয়। চালকহীন গাড়ির ক্ষেত্রেও ওজন একটা সমস্যা। যেমন- গুগলের চালকহীন গাড়ির ছাদে একটি বিশাল থ্রি-ডি ক্যামেরা রয়েছে। আগামী ৮ জুন নতুন প্রযুক্তি প্রদর্শন করবেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের বেহনাম বেহরুজপর। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান