,

ফেসবুকের যে বিষয়গুলো প্রতিদিন বিরক্তি সৃষ্টি করছে আমাদের জীবনে

fbeফেসবুক প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে প্রায় প্রতিটি মানুষের। দিনের শুরুতে ঘুম থেকে উঠে একবার ফেসবুকের ওয়ালে চোখ না বুলালেই যেন নয়। বন্ধুদের আড্ডায় তো চেক ইন দেয়াই লাগে কয়েকটি। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ঘন্টা ফেসবুকিং না করলে যেন ঘুমই আসে না আজকাল। প্রতিদিনের অবিচ্ছেদ্য বন্ধু হয়ে গিয়েছে ফেসবুক। কিন্তু এত প্রিয় এই ফেসবুকেরও আছে কিছু বিরক্তিকর দিক। মিলিয়ে দেখুন তো এই ৫টি বিরক্তিকর বিষয় আপনাকেও বিরক্ত করছে কিনা?

fbfঅপরিচিত পোক

চিনেন না জানেন না এমন মানুষ নিশ্চয়ই পোক দিয়েছেন আপনাকে অনেকবারই? বিশেষ করে আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে তো কথাই নেই। পরিচিতের চাইতে অপরিচিত মানুষের পোকের সংখ্যাই বেশি। পোক প্রাইভেসির ক্ষতি করে না কিংবা খুব বেশি চোখেও পড়ে না। কিন্তু কেন যেন অপরিচিত মানুষের পোক খুবই বিরক্তি সৃষ্টি করে।

অহেতুক ট্যাগ

আপনি নেই যেই ছবিতে সেই ছবিতে আপনাকে ট্যাগ করার মানে কি? নিশ্চয়ই কোনো মানে নেই তাই না? এমনই অনর্থক ছবিতে ট্যাগ করেন অনেকেই আমাদের কে। মানুষের খুবই বিরক্তিকর এই অভ্যাসটির কারণে অনেকেই বিব্রতবোধ করেন।

গেম রিকুয়েস্ট

ফার্ম ভিল, পোকার, ক্রিমিনাল কেস, ক্যান্ডি ক্র্যাশ সাগা ইত্যাদি গেমের রিকুয়েস্ট নিশ্চয়ই প্রতিদিনই আসে? কিছুক্ষন পর পর এসব গেমের রিকুয়েস্ট অতিষ্ট করে দেয় ফেসবুক ইউজারদেরকে। বিশেষ করে যারা এসব গেম খেলেন না তাদের জীবন দূর্বিসহ হয়ে যায় এসব গেম রিকুয়েস্টের যন্ত্রণায়।

যুগলদের অতিরিক্ত লোক দেখানো প্রেম ফেসবুকের হোম পেজে নিশ্চয়ই কিছু অতিরিক্ত রোমান্টিক যুগলের ছবি আসে প্রায়ই? নিজেদের অন্তরঙ্গ নানান মূহূর্তের ছবি ক্ষণে ক্ষণে ফেসবুকের পাতায় দিতে থাকেন এধরণের যুগলরা। নিজেদের ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত না রেখে ফেসবুকে অতিরিক্ত শো অফ করেন এধরণের যুগলরা। ফেসবুকের হোমপেজ খুলেই তাদের আহ্লাদী আচরণ দেখে কম বেশি সবাই খুব বিরক্ত হয়।

গ্রুপ ম্যাসেজfb

অনেক সময়ে বন্ধুদের কিংবা পরিচিতদের খোলা গ্রুপ ম্যাসেজে আপনাকে অ্যাড করে নেয়া হয়। সেখানে ক্রমাগত চ্যাট হতে থাকে এবং একটু পর পর নোটিফিকেশন আসতে থাকে। রাত নেই দিন নেই ক্রমাগত আসতে থাকা এই ম্যাসেজ খুবই বিরক্তি সৃষ্টি করে। কিন্তু চক্ষু লজ্জায় গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নেয়াও যায় না। কনভারসেশন মিউট করে রাখা ছাড়া এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ