শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ গুনী সংস্কৃতিকর্মীকে সম্মাননা প্রদান

P 1প্রতিবেদক : সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি পাচঁ জন গুনী সংস্কৃতিকর্মীকে সম্মাননা প্রদান করেছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। সম্মানা পাওয়া ব্যক্তিরা হলেন, নাট্যকলায় আবদুল মান্নান সরকার, কন্ঠশিল্পে ফিরোজ আহমেদ, ফটোগ্রাফিতে প্রাণতোষ চৌধুরী, যন্ত্রশিল্পে আনোয়ারা রহমান ও নৃত্যশিল্পে সেবিকা পালকে। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা, সনদপত্র, মেডেল, উত্তরীয় ও নগদ ১০ হাজার টাকার চেক প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল-মামুন সরকার প্রমুখ।

পরে শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য পীযুষ কান্তি আচার্যের নির্দেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। একক সঙ্গীত পরিবেশন করেন পীযুষ কান্তি আচার্য। আবৃত্তি ও নৃত্য পরিবেশনাও ছিলো অনুষ্ঠানে। সবশেষে ওস্তাদ আনোয়ারা রহমানের পরিবারের সদস্যদের সরোদ বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম