,

১০১ বছরেও রোজ ফেসবুকে

the famous fb personফেসবুকে তরুণদের বিচরণ সব থেকে বেশি। কিন্তু এবার যাকে পাওয়া গেল তার বয়স ১০১ বছর! প্রবীণদের কাছে ফেসবুক নিছক সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়-এমন ধারণাকে বুড়ো আঙুল দেখালেন ১০১ বছর বয়সি ফেসবুকার ফ্লোরেন্স ডেটলর। ৯০কোটির বেশি ফেসবুক ইউজারের মধ্যে সবচেয়ে বেশি বয়সী এই নারী সম্প্রতি সিলিকন ভ্যালিতে ফেসবুকের সদর দফতর ঘুরে এসেছেন। তিনি ফেসবুকে যুক্ত হন ২০০৯ সালের আগস্ট মাসে। ফেসবুকে নিজের প্রিয় উক্তিতে লিখে রেখেছেন, ‘একটি ভালো বই খুঁজছি পড়ার জন্য’।the old famous person

অফামেরিকার ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে বাস করেন ফ্লোরেন্স। তার বাসা ফেসবুকের বর্তমান সদর দপ্তরের কাছাকাছি। ফ্লোরেন্সের ফেসবুকে (www.facebook.com/florence.detlor) দেয়া তথ্য অনুযায়ী ১৯৩২ সালে তিনি লস অ্যাঞ্জেলেসের অক্সিডেন্টাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। সবচেয়ে বেশি বয়সী ব্যবহারকারী হিসেবে ফেসবুকের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন ফ্লোরেন্স। ফেসবুক সদর দপ্তরে গিয়ে তিনি দেখা করেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং প্রধান পরিচালন (সিওও) কর্মকর্তা শেরিলস্যান্ডবার্গের সঙ্গে। ফ্লোরেন্সের সঙ্গে ছবি তুলে সেই ছবি ফেসবুকেও দিয়েছেন শেরিল। খুব শিগগির ফেসবুকের পাশাপাশি খুদে ব্লগ লেখার সাইট টুইটারেও নিজের অ্যাকাউন্ট খোলার কথা জানিয়েছেন ফ্লোরেন্স।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ