,

ক্রিকেটে ফিরছেন ফ্লিনটফ

ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াইটায় হার মেনে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তবে লড়াইটা সম্ভবত অসমাপ্তই থেকে গিয়েছিল। অ্যান্ড্রু ফ্লিনটফ তাই আবার ক্রিকেটে ফিরছেন। ২০০৯ সালে সর্বশেষ খেলা এই ইংলিশ অলরাউন্ডার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবেন।
৩৬ বছর বয়সী ফ্লিনটফ কিছুদিন ধরে তাঁর ঘরের কাউন্টি দলের হয়ে অনুশীলন করছিলেন। কিন্তু আবারও চোটই তাঁর প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সব শঙ্কা মুছে সত্যিই ফিরছেন অন্যতম সেরা এই ইংলিশ অলরাউন্ডার। আগামী ৬ জুন ইয়র্কশায়ারের বিপক্ষে তাঁর খেলার খুব ভালো সম্ভাবনা আছে।

ফ্লিনটফের ফেরার আনুষ্ঠানিক ঘোষণাও এরই মধ্যে এসে গেছে। ল্যাঙ্কাশায়ারের ওয়েবসাইটে ‘ফ্রেডি’ বলেছেন, ‘আরও একবার ল্যাঙ্কাশায়ার দলের অংশ হতে পেরে গর্ব বোধ করছি। এটা সত্যি হবে ভাবিনি। তবে কয়েক মাস ধরে দলের সঙ্গে অনুশীলন করার পর তারা আমাকে খেলার প্রস্তাব দেওয়ায় আমি খুশি। নিজেকে ফিট করে তুলতে কঠোর পরিশ্রম করেছি।’

যে সময় ক্রিকেট ছেড়েছিলেন, তখনো টি-টোয়েন্টি এতটা রমরমা হয়ে ওঠেনি। খেলাটার ব্যাপারে তাঁর খুব বেশি অভিজ্ঞতাও নেই। তার ওপর বয়স। কিন্তু বয়সটাকে বাধা মানছেন না। এ ব্যাপারে ব্র্যাড হগকে মানছেন আদর্শ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ