,

পত্রলেখার চোখ হলিউডে

বলিউডে নতুন মুখ পত্রলেখা। ‘সিটিলাইটস’ দিয়ে বলিউডে পা রাখলেও পত্রলেখার চোখ হলিউডে। শিলংয়ের মেয়ে পত্রলেখার স্বপ্ন হলিউডে কাজ করার। খবর আইএএনএসের।

পত্রলেখা বলেন, ‘এই মুহূর্তে আমার হাতে কাজ নেই। আমি এখন সব ধরনের চলচ্চিত্রেই কাজ করতে চাই। তামিল, তেলেগু থেকে শুরু করে বাংলা চলচ্চিত্রে কাজ করতেও আমি আগ্রহী। সবাই হলিউডে যেতে চায়, আমারও লক্ষ্য সেখানে কাজ করার।’

পত্রলেখা আরও বলেন, ‘আমি মেরিল স্ট্রিপ, জুলিয়া রবার্টস, কেট উইন্সলেটদের সঙ্গে কাজ করতে চাই। আমি বড় হয়েছি তাঁদের ছবি দেখে।’

বলিউডে পত্রলেখার পছন্দের তালিকায় রয়েছেন রণবীর কাপুর, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা ও রাজকুমার রাও।

টিভিতে অভিনয় করবেন কি না এমন প্রশ্নের জবারে পত্রলেখা বলেন, এখনই টিভিতে অভিনয় করতে চাই না। আমি চলচ্চিত্রে কাজ করতে এসেছি। যেকোনো ভাষার সব ধরনের চরিত্রেই আমি কাজ করতে ইচ্ছুক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য