,

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

Ambulanceডেস্ক রির্পোট : জেলা সদর হাসপাতালের ভেতর ও এর আশপাশে অ্যাম্বুলেন্স রাখতে না দেওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া অ্যাম্বুলেন্স মালিক সমিতি। বুধবার থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগী ও স্বজনেরা। অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান, হঠাৎ করে পুলিশ এসে হাসপাতাল চত্বর থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে যায়। এছাড়া তিনি অ্যাম্বুলেন্স চলকদের উপর ট্রাফিক পুলিশের হয়রনির কথাও জানান। এদিকে, সদর হাসপাতালে ২টি সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও একটি অকেজো হয়ে পড়ে আছে। আরেকটি বেশিরভাগ সময় বন্ধ থাকে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আকবর আলি জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষার বৈঠকে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ