,

‘তোমায় ভালোবাসি’, কঠিন কথাটি সহজে বলতে গুটিকয়েক পরামর্শ

Proposal-Pictureকারো প্রেমে পড়েছেন? তাকে এ কথা বলার জন্য মন মানছে না? বলে দিন। তবে মনে রাখবেন ভালোবাসা এমন এক জিনিস যা শুধু কয়েকটি শব্দের উচ্চারণ নয়। তাকে কতোটা ভালোবাসেন তা বলার স্টাইল একেক জনের একেক রকম হতে পারে। যে স্টাইলেই বলেন না কেনো, প্রথমবার বলাটা কিন্তু দারুণ কঠিন। তাই আপনাদের বিশেষজ্ঞরা ৫টি টিপস দিচ্ছেন যার ব্যবহার করে মনের মানুষকে মনের কথাটা সহজেই বলে দিতে পারবেন।
১. চিন্তা করুন টিনেজারদের মতো
বলার উদ্যোগ যদি নিজেই কাঁধে নেন তবে তাকে যতোটা পারা যায় সুন্দর করুন। এ ক্ষেত্রে হাই স্কুলপড়ুয়া কিশোরের মতো চিরকুটে লিখে জানাতে পারেন, 'আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমায় ভালোবাসো?' এরপর জবাবের জন্য অপেক্ষা করুন। প্রয়োজনে তাকে উত্তরের তিনটি অপশন দিয়ে দিন- হ্যাঁ, না, মনে হয়। এ ধরনের কিশোরসুলভ সরলতার মধ্যে দারুণ কিছু মিশে থাকে।
২. সেন্স অব হিউমারের যাদু
ভালোবাসি বলার ভাষাটা একটু কৌতুকপূর্ণ হলে মন্দ নয়, বরং ভালো হয়। এতে সৃষ্টিশীলতা মিশে থাকে। এমন কিছু খুঁজে বের করুন যা ছাড়া আপনি বাঁচতে পারন না এবং তার সঙ্গে সঙ্গিনীর তুলনা করুন। তবে এই তুলনার মধ্যে কিছুটা কৌতুক এবং আনাড়ি ভাব থাকলে তা ব্যাপক গ্রহণযোগ্য হয়ে ওঠে। এই তুলনার সময় প্রিয়তমা আপনার কফির ক্রিম থেকে শুরু করে বসন্তের সদ্য গজানো ফুল পর্যন্ত হতে পারে।
৩. বলার জন্য সঠিক স্থান
এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেখানে ভালোবাসার কথা বলে দেবেন, সেই স্থানটি হতে হবে চুপচাপ, একাকী আর রোমান্টিক। এটা রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনারেও হতে পারে। চারদিকের পরিবেশ মেয়েটির মনে রোমান্স এনে দেবে এবং তার জবাব ইতিবাচক হবে। তা ছাড়া নিজের পছন্দের কোনো স্থানেও তাকে নিমন্ত্রণ করাটা মন্দ নয়। সঠিক স্থান নির্বাচনের মধ্য দিয়ে আপনি অর্ধেক কাজ শেষ করে ফেলতে পারবেন।
৪. যেখানে বলতে চান সেখানেই লিখে দিন
সমুদ্র সৈকতে বেড়াতে নিয়ে গেছেন তো বালিতে লিখে দিন, 'আমি তোমায় ভালোবাসি'। চোখে পড়া মাত্রই সঙ্গিনী একটি হার্টবিট মিস করবেন। রেস্টুরেন্টের টেবিলে বসে থাকলে সেখানে সস বা পানি দিয়ে লিখে ফেলুন চোখের পলকে। কাজ হয়ে যাবে।
৫. একটি ছবিতেই বলা যায়
ভালোবাসাপূর্ণ কোনো ছবি দিয়ে সে কথা বলে দেওয়া যায়। বলাটা একেবারেই সম্ভব করতে না পারলে এটা সহজেই পারবেন। ছবিটি একটি লাল ফিতে দিয়ে বেঁধে গিফট আইটেম হিসেবে পাঠিয়ে দিন। পারলে ছবিটিতে আসল কথা লিখে দিন। এটা ভালোবাসা প্রকাশের দারুণ একটি আইডিয়া।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন