,

বিক্ষোভের মুখে নেইমাররা!

আর কয়েক দিন পরেই শুরু বিশ্বকাপ।মহাযজ্ঞের আগে পুরো বিশ্বজুড়েই সাজ সাজ রব খুব স্পষ্ট।অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।সবাই অধীর ‘গ্রেটেস্টে শো অন আর্থে’র পর্দা ওঠার অপেক্ষায়।অথচ খোদ আয়োজকদের ঘরের চিত্রটাই বড় উদ্বেগাকুল।আন্দোলন-বিক্ষোভে এত বড় এক আয়োজনের আনন্দই যেন উবে যেতে বসেছে।বিশ্বকাপের অনুশীলন শুরুর প্রথম দিনেই সেই আন্দোলনের হলকা গায়ে এসে লাগল নেইমার-দানি আলভেজদের।বিশ্বকাপ প্রস্তুতির শুরুর লগ্নে, শুভ কামনা দূরে থাক বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ব্রাজিলীয় ফুটবলারদের।



কালই শুরু হয়েছে ব্রাজিলের অনুশীলন।নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন শুরুর আগেই আন্দোলন-বিক্ষোভের বিপত্তি ছুঁয়ে গেছে ব্রাজিল দলকে।রিও ডি জেনিরোর হোটেল থেকে বেরিয়ে টিম বাসে ওঠার পরই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে নেইমারদের।তাঁদের যাওয়ার কথা ৯০ কিলোমিটার দূরের শহর টেরেসোপোলিসে।সেখানেই ব্রাজিলের বিশ্বকাপের ট্রেনিং ক্যাম্প।



বাসের গায়ে বিশ্বকাপবিরোধী স্টিকার লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মঘটরত শিক্ষকেরা।ভেতরে বসে মলিন মুখে সেগুলো দেখতে হয়েছে নেইমারদের।টেরেসোপোলিসে পৌঁছানোর পরও দুয়োধ্বনি শুনতে হয়েছে ব্রাজিলিয়ান ফুটবলারদের।



সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন না করে বিশ্বকাপের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের বিরোধিতা করেছে বিক্ষোভকারীরা।ধর্মঘটকারী এক শিক্ষক রুই কস্তা বলেছেন, ‘বিশ্বকাপ আয়োজন এই দেশের অগ্রাধিকার হতে পারে না।স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাসস্থান ও পরিবহনব্যবস্থার উন্নয়নকেই সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত।’



২০১১ সালে ভারী বৃষ্টির কারণে টেরেসোপোলিসে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছিল।প্রাণ হারিয়েছিল অনেকে।সেই অঞ্চলেই ব্রাজিলিয়ান ফুটবলারদের জন্য অনেক টাকা খরচ করে ট্রেনিং সেন্টার গড়ে তোলা হলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কোনো সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বিক্ষোভকারীরা।তাদের একটা ব্যানারে লেখা ছিল, ‘ফিফা বিশ্বকাপের জন্য বিলিয়ন ডলার।কিন্তু ২০১১ সালে বিপর্যয়ের শিকার মানুষের বাসস্থানের কোনো ব্যবস্থা করা হয়নি।এটা কি ন্যায্য?’



গতকালের এ ঘটনা ব্রাজিলিয়ান ফুটবলারদের মনে কতটা প্রভাব ফেলেছে সেটা এখনো জানা যায়নি।কিন্তু মাঠের লড়াইয়ে নামার আগে নেইমাররা যে খুব বেশি স্বস্তিতে থাকতে পারবেন না, সেটা সহজেই অনুমান করা যায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর