শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীবাসী ৩ দিনের অটোরিকশা ধর্মঘটের কবলে

cngডেস্ক রির্পোট : ৭২ ঘণ্টার অটোরিকশা ধর্মঘটের কবলে পড়েছেন রাজধানীবাসী। ধর্মঘটের ফলে জরুরি প্রয়োজনে যাত্রী সাধারণের যাতায়াত বা রোগীদের পরিবহনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।বুয়েটের সুপারিশ অনুযায়ী সিএনজি অটোরিকশার ইকোনমিক লাইফ বাড়িয়ে ১৫ বছর করাসহ ৫ দফা দাবিতে এ ধর্মঘট পালিত হচ্ছে।মঙ্গলবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। চলবে ২৯ মে পর্যন্ত।

গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ২৭ থেকে ২৯ মে পর্যন্ত লাগাতার এ ধর্মঘটের ডাক দেয় ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ।নেতারা বলেন, বর্তমানে সিএনজি অটোরিকশার মেয়াদ ১১ বছর বলবৎ রয়েছে। ২০১২ সালের জুন থেকে সিএনজি অটোরিকশার মেয়াদ ১৫ বছর করার দাবিতে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছি। আন্দোলনের দিন-ক্ষণের আগে যোগাযোগ মন্ত্রণালয় আশ্বস্ত করে নাটকীয়ভাবে আমাদের কর্মসূচি বন্ধ করে। পরে যোগাযোগমন্ত্রীর নির্দেশে বিআরটিএ মেয়াদ বৃদ্ধির খসড়া প্রজ্ঞাপন তৈরি করে। বুয়েটের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করলে তারাও ১৫ বছরের পক্ষে সুপারিশ করেন। কিন্তু সে সুপারিশ কার্যকর না করে হঠাৎ করে নির্বাচনের আগে গত ২৪ ডিসেম্বর মন্ত্রণালয় সিএনজি অটোরিকশার মেয়াদ ১ বছর বৃদ্ধি করে।



দাবিগুলো হচ্ছে- সিএনজি অটোরিকশার ইকোনমিক লাইফ ১১ থেকে ১৫ বছর নির্ধারণ, বাধ্যতামূলক আয়কর সার্টিফিকেট বাতিল, পুলিশের অযথা হয়রানি ও রেকারিং বন্ধ, সিএনজি অটোরিকশা পার্কিংয়ের জন্য স্থান বরাদ্দ এবং অটোরিকশা চুরি-ছিনতাই ও চালকদের হত্যা বন্ধ করা।


 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান