,

জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিক

hithik stickডেস্ক রির্পোট : জাতীয় দলের নতুন বোলিং কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের সাবেক পেসার হিথ স্ট্রিককে মাশরাফিদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার জালাল ইউনুস বলেন, ‘জিম্বাবুয়ের জাতীয় দলের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিককে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে আমাদের। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’ প্রসঙ্গত আগামী জুন মাসে ১৫, ১৭ ও ১৯ তারিখে ধোনি বাহিনীর বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা।

জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিথ স্ট্রিক। তিনি আফ্রিকার দেশটির হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলেন। টেস্টে ২১৬ এবং ওয়ানডেতে ২৩৯টি উইকেট নিয়ে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। টেস্টে জিম্বাবুয়ের পক্ষে আর কারও ১০০ উইকেটই নেই। আর ওয়ানডেতে নেই ২০০ উইকেটের মাইলফলক।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার বোলিং কোচের বিষয়ে সিদ্ধান্ত জানানোর আগে গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে শ্রীলংকার চন্দ্রিকা হাথুরুসিংহের নাম ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি