,

সতীর্থদের সবাইকে গাড়ি কিনে দেবেন রোনালদো!

রিয়াল মাদ্রিদ তো চাইছিলই, তিনি নিজেও ভীষণভাবে মুখিয়ে ছিলেন আবারও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে। এই ম্যাচ জয়ের ফলে রিয়ালের খেলোয়াড়েরা বড় অঙ্কের বোনাস পেয়েছেন। কালকের ফাইনালটির আগে যখন কথা হচ্ছিল এই বোনাস নিয়ে, রোনালদো বলেছিলেন, শিরোপা জেতাটাই তাঁর কাছে সবচেয়ে বড় বোনাস। এ কারণে বোনাসের টাকা তিনি নেবেন না। সেই টাকা দিয়ে সতীর্থ ও দলের কর্মীদের গাড়ি কিনে দেবেন। এর পরও কিছু টাকা বাড়তি থাকলে সেগুলো দান করবেন কোনো দাতব্য কাজে।



চ্যাম্পিয়নস লিগ জয়ের পর বোনাস হিসেবে প্রায় ১০ কোটি টাকা পাবেন রোনালদো। তাঁর কাছের এক বন্ধুর সূত্র থেকে ফাইনালের আগেই একটি ব্রিটিশ দৈনিক খবর দিয়ে দেয়, রোনালদো এই বোনাসের টাকাটা নেবেন না।

ফিজিওদের সঙ্গে আলাপ করার সময় রোনালদো নাকি বলেছিলেন, টাকার চেয়েও চ্যাম্পিয়নস লিগের শিরোপাটাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তখন একজন মজা করেই বলেছিলেন, ‘ঠিক আছে, তা হলে আমরা চ্যাম্পিয়নস লিগ জিতলে তুমি তোমার বোনাসটা আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারো।’ প্রস্তাবে রাজি হতে নাকি বিন্দুমাত্র সময় নেননি। সঙ্গে সঙ্গেই রোনালদো জবাব দিয়েছিলেন, ‘ঠিক আছে। জিততে পারলে আমি তোমাদের সবাইকে একটা করে গাড়ি উপহার দেব।’



কাঙ্ক্ষিত সেই শিরোপাটা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদের ট্রফি কেসে। কে জানে, মাদ্রিদের ট্রেনার-ফিজিওরাও হয়তো পছন্দসই গাড়ি খুঁজতে শুরু করে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি