,

টিপু সুলতানের আংটি কোটি টাকায় বিক্রি

উপমহাদেশের ইতিহাসের অন্যতম মহানায়ক টিপু সুলতানের একটি সোনার আংটি এক কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ৮৭০ টাকায় (এক লাখ ৪৫ হাজার পাউন্ড) বিক্রি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিবিসিতে প্রকাশিত খবরে জানা যায়, লন্ডনে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ এক নিলাম অনুষ্ঠানে এটি বিক্রি করে।

লন্ডনে টিপু সুলতানের এ আংটিটিই বিক্রি হয়েছে। ছবি: বিবিসির সৌজন্যেদক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের মুসলিম শাসক টিপু সুলতানের ব্যবহূত ওই আংটিতে দেবনাগরী অক্ষরে হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার ও অযোধ্যার রাজা রামের নাম লেখা ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করেছিলেন টিপু সুলতান। তাই তাঁকে ডাকা হতো শের-ই-মহীশূর নামে। ধারণা করা হচ্ছে, ১৭৯৯ সালে শ্রীরঙ্গপত্তিনাম গ্রামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধে নিহত টিপু সুলতানের লাশ থেকে আংটিটি খুলে নেওয়া হয়। ক্রিস্টির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আংটিটির ওজন ৪১ দশমিক ২ গ্রাম। 

এর আগে ২০০৯ সালের এপ্রিল মাসে ইন্ডিয়ান অ্যান্ড ইসলামিক আর্ট সেলে টিপু সুলতানের সোনার সিংহাসনের একটি অংশ নিলামে বিক্রি হয়। ওই বছরেই টিপু সুলতানের আরেকটি অলংকার বিক্রি হয় পাঁচ কোটি ২৪ লাখ দুই হাজার ৪০০ টাকায় ( চার লাখ পাউন্ড)।নিলামে বিক্রি হওয়া টিপু সুলতানের আরেকটি অলংকার। ছবি: বিবিসির সৌজন্যে

টিপু সুলতানের আংটিটি নিলামে বিক্রির ব্যাপারে ইন্ডিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজের অধ্যাপক এস সেত্তার আপত্তি তোলেন। আংটিটি উদ্ধার করার জন্য এ মাসের শুরুতে ভারতের পক্ষ থেকে আইনি ও কূটনৈতিক সব ধরনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এর আগে ২০১২ সালে ক্রিস্টির আয়োজনে ওই আংটিটি একবার নিলামে উঠেছিল। আপত্তির মুখে আংটিটির নিলামে বিক্রি বন্ধ করে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর