,

ডাঃ ফৌজিয়া জাফরিনের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

g„cg„mUnZ-300x224ডেস্ক রিপোর্ট :ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কর্মরত গাইনী ডাঃ ফৌজিয়া জাফরিনের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা যায়, গত ৪এপ্রিল জেলার নবীনগর উপজেলার সিরাজুল ইসলামের স্ত্রী  জিয়াসমিন আক্তারের প্রসব ব্যাথা উঠলে শহরের রামকানাই হাই একাডেমী স্কুল সংলগ্ন সানলাইফ ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হস্পিটালে ভর্তি করে। পরে পরীক্ষা-নিরিক্ষা করার পর জরুরী ভিত্তিত্বে গর্ভবতী মহিলার সিজার  করেন গাইনী ডাঃ ফৌজিয়া জাফরিন। এ সময় একটি কন্যা সন্তান জন্ম হয়। ৪দিন পর তাকে রিলিজ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে যাওয়ার পর থেকেই জিয়াসমিন আক্তারের ব্যথা শুরু হয়। ধীরে ধীরে তার ব্যাথা বাড়তে থাকে। পরে তার স্বামী সিরাজুল ইসলাম ডাঃ ফৌজিয়া জাফরিনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি সানলাইফ ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হস্পিটালে নিয়ে আসার কথা বলেন। পরে তিনি ওই সেন্টারে নিয়ে আসলে ডাঃ ফৌজিয়া জাফরিন আবারও পরীক্ষা নিরিক্ষা করে এবং রিপোর্ট দেখে শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। সেখানে জিয়াসমিন আক্তারের গর্ভধারনের নারী অপারেশন করা হয়। অপারেশন করার পর চিকিৎসক জানান, তার জ্বরায়ুর  নার পচেঁ যাওয়ায় অপারেশন করতে হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। এ ধরণের রোগী বাঁচার সম্ভবনা খুবই কম। এ বিষয়ে ডাঃ ফৌজিয়া জাফরিনের মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি রিসিভ করে বলেন, ৫ মিনিট পর ফোন করার জন্য। পরে একাদিক ফোন দেওয়ার পরও তিনি ফোন রিসিভ করেননি। বুধবার দুপুরে জিয়াসমিন আক্তারের মৃত্যু হয়। মৃত্যুর পর ডাঃ ফৌজিয়া জাফরিনের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেন নি। পরে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তাছাড়া সরোজমিনে সানলাইফ ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হস্পিটালে মালিকপক্ষের লোকজনদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কোন জবাব দেননি। এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ডাঃ ফুজিয়া জাফরিনের লোকজন চেষ্টা করছে বলে একাদিক সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ