,

জীবনসঙ্গী নির্বাচন ।

88d4e0d94e0abb9973f307911a04e6d2একই রকমের রুচি ও সমমানের শিক্ষাগত যোগ্যতা দেখে জীবনসঙ্গী বেছে নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে সহজাত৷ এ ছাড়া ধর্ম, বয়স, উপার্জনের মতো বিষয়গুলোও জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পায়৷ এখন এই তালিকায় বিজ্ঞানীরা যোগ করলেন জিনগত সাদৃশ্যের বিষয়টি৷ পরস্পরের ডিএনএর মিল রয়েছে এমন স্বামী-স্ত্রীর পছন্দ-অপছন্দের মিল থাকে৷ যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণার ভিত্তিতে একদল বিজ্ঞানী এ তথ্য জানিয়েছেন৷ মার্কিন বিজ্ঞানীরা ৮২৫টি দম্পতির জিনগত সাদৃশ্যের ওপর জরিপ চালান৷ এতে দেখা যায়, যেসব স্বামী-স্ত্রীর পারস্পরিক ডিএনএর মিল রয়েছে, তাঁদের বন্ধন তুলনামূলক সুদৃঢ়৷ কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিহেভিয়ারাল সায়েন্সের গবেষক বেঞ্জামিন ডোমিং বলেন, মানুষ সাধারণত নিজেদের জাতি ও বর্ণের মধ্যে বিয়ে করে বলে তাদের জিনগত কিছু মিল এমনিতেই পাওয়া যায়৷ বর্ণ ও সম্প্রদায় বিবেচনায় নানা ব্যবধান বাদ দিলেও দেখা যায়, বিয়ের মতো সম্পর্কের ক্ষেত্রে মানুষ জিনগত মিলকে প্রাধান্য দেয়৷ যেমন: একজন লম্বা পুরুষ সাধারণত তুলনামূলক লম্বা সঙ্গিনীকেই পছন্দ করে৷ আর জিনগত সাদৃশ্যের কারণেই উচ্চতার এই মিল পাওয়া যায়৷ তবে উচ্চতার জন্য দায়ী জিনটিই সঙ্গী বাছাইয়ের ওই সিদ্ধান্তকে প্রভাবিত করে কি না, তা জানা কঠিন৷ রয়টার্স৷

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর