শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলতি ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দেশের উত্তর পূবাঞ্চলের বৃহৎ ধান চালের মোকাম আশুগঞ্জে মঙ্গলবার সকালে এই ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রসাশক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। চলতি বোরো মৌসুমে জেলার ৯টি উপজেলা থেকে ২৭ হাজার ৭৪১ টন চাল ও ৩ হাজার ৩২৪ টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

এ উপলক্ষে আশুগঞ্জ উপজেলা খাদ্য গুদাম চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা রেজা মো. মহসিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বিপ কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) আক্তারুন্নেছা শিউলী, জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি জিয়াউল করিম খান সাজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া, উপজেলা চাউলকল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম, খাদ্য গুদামের ভারপ্রার্প্ত কর্মকর্তা মো. গিয়াস পাটোয়ারি।

চলতি ইরি বোরো মৌসুমে আশুগঞ্জ উপজেলা থেকে প্রতি কেজি ৩১টাকা দরে ১৯হাজার ৬শ ৩৭ মেট্রিকটন চাল ও ২০টাকা কেজি দরে ১শ৬৪ মেট্রিক টন ধান কিনবে সরকার। এই ধান চাল সংগ্রহ অভিযান চলবে আগামি ৩০ আগষ্ট পর্যন্ত। এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা রেজা মো. মহসিন জানান জেলায় লাইসেন্স প্রাপ্ত চাল সরবরাহকারী ২৭১টি চাতালকল রয়েছে। এর গুদামে চাল সরবরাহ করার জন্য আজ মঙ্গলবার পর্যন্ত ১২০ চাতালকল চুক্তিবদ্ব হয়েছে। পর্যায়ক্রমে বাকি চাতালকল গুলো চাল সরবরাহ করার জন্য চুক্তিবদ্ব হবে। তিনি বলেন, প্রথম দিন প্রায় এক হাজার টন চাল সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহত্তর হাওরঅঞ্চল কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মনবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার মণধান আশুগঞ্জ মোকামে আসে। আর এসব ধান স্থানীয় চারশতাধীক রাইছ মিলে পক্রিয়াজাত করে চালের রূপান্তর করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও নৌ পথে সরবরাহ করে এসব এলাকার চালের চাহিদা পূরণ করে। তাই সরকারের ধান- চাল ক্রয়ের চাহিদার বড় একটি অংশ আশুগঞ্জ থেকে বরাদ্ধ দিয়ে ক্রয় করে থাকে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান