,

ধোনির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

মহেন্দ্র সিং ধোনি সেজেছিলেন ভগবান বিষ্ণুর সাজে। কিন্তু পড়ে গেলেন ধর্ম অবমাননার গ্যাঁড়াকলে। সম্প্রতি এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দিল্লির একটি আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে এ ব্যাপারে অভিযোগকারীর বক্তব্য গ্রহণের জন্য।

একটি সাময়িকীর প্রচ্ছদে ধোনিকে নিয়ে প্রকাশিত ছবি নিয়েই যত সমস্যা। সাময়িকীটি প্রচ্ছদে ভগবান বিষ্ণুর মুখমণ্ডলে ভারত অধিনায়কের অবয়ব বসিয়ে শিরোনাম দিয়েছিল ‘বড় চুক্তির ঈশ্বর’। ভগবান বিষ্ণুর হাতে যেমন বিভিন্ন শক্তির প্রতীক থাকে, এর বদলে ‘ঈশ্বররূপী’ ধোনির হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল তাঁর বিজ্ঞাপিত বিভিন্ন ধরনের করপোরেট পণ্য। পুরো ব্যাপারটিই শিবসেনা হিন্দুস্তানের নেতা রাজিন্দর সিং রাজার কাছে হিন্দুধর্মের অবমাননা বলে মনে হয়েছে। এ ব্যাপারে দিল্লি পুলিশের কাছে অভিযোগও করেছিলেন। কিন্তু দিল্লি পুলিশ কোনো অভিযোগ গ্রহণ না করেই রাজিন্দরকে ফেরত পাঠায়। রাজিন্দর আদালতের শরণাপন্ন হলে আদালত বিষয়টি আমলে নিতে নির্দেশ দেয় পুলিশকে।

দিল্লি পুলিশ অবশ্য জানিয়ে দিয়েছে উত্তর-প্রদেশের নয়দার ফিল্ম সিটি থেকে প্রকাশিত ওই সাময়িকীর বিপক্ষে কোনো অভিযোগ গ্রহণ করা তাদের এক্তিয়ার-বহির্ভূত। তবে তারা আদালতের নির্দেশ পেয়ে এখন উদ্যোগী ধোনির বিপক্ষে রাজিন্দর রাজার বক্তব্য গ্রহণ করার ব্যাপারে।

রাজিন্দর রাজা বিষয়টিকেই হিন্দুধর্মের প্রতি এক ধরনের অবমাননা হিসেবে অভিহিত করে বলেন, ‘এতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।’

ভারতে এ ব্যাপারে সুনির্দিষ্ট একটি আইনও আছে। সেই আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কখনোই এমন কোনো আচরণ করতে পারবে না বা কোনো উক্তি করতে পারবে না, যা অন্য কোনো ধর্মীয় জাতিসত্তার অনুভূতিতে আঘাত করতে পারে। সুতরাং, ধোনির সেই ছবি দেখে হিন্দুধর্মের কেউ যদি মনে করেন, তা তাঁর অনুভূতিতে আঘাত করছে, সেটা একটা বড় অপরাধ হিসেবেই বিবেচিত হবে।

তবে এর সঙ্গে ধোনির সম্পৃক্ততা কতটুকু, সেটাই এখন দেখার।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে